হোম > বিশ্ব

মাচাদোকে ভেনেজুয়েলায় ফিরতে বাধা দেওয়ার খবর ভিত্তিহীন: রুবিও

আমার দেশ অনলাইন

২০২৫ সালে ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ‘নিরলস কাজের’ স্বীকৃতি হিসেবে মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। ছবি: সংগৃহীত।

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোকে নিজ দেশে ফিরতে বাধা দিতে বিভিন্ন দেশকে যুক্তরাষ্ট্র অনুরোধ করেছিল—গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর আনাদোলুর।

বুধবার গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জিওর্গোস গেরাপেট্রিটিসের সঙ্গে এথেন্সে এক যৌথ সংবাদ সম্মেলনে রুবিও বলেন, ‘আপনার প্রশ্নের ভিত্তিটিই সত্য নয়। বিশ্বের কোথাও কাউকে ঢুকতে বাধা দেওয়ার জন্য আমরা কখনো কাউকে বলিনি।’

গণমাধ্যমে প্রকাশিত দাবিগুলোকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে বিবেচনা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। রুবিও বলেন, মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে করা অভিযোগের জবাব দেওয়া তার পক্ষে সম্ভব নয়।

ভেনেজুয়েলার বিরোধী রাজনৈতিক আন্দোলন ভেন্তে ভেনেজুয়েলার নেতৃত্বে থাকা মাচাদো দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অন্যতম প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের এক অভিযানে মাদুরো আটক হন।

২০২৫ সালে ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ‘নিরলস কাজের’ স্বীকৃতি হিসেবে মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

এর আগে গত সেপ্টেম্বরের শেষ দিকে ২৪ ঘণ্টার মধ্যে তিনবার মাচাদোকে ভেনেজুয়েলায় প্রবেশে বাধা দেওয়া হয়েছিল বলে দাবি করেছিলেন তার জ্যেষ্ঠ উপদেষ্টা ডেভিড স্মোলানস্কি। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে তিনি এ তথ্য জানান।

এমএমআর

পেজেশকিয়ানের সঙ্গে ফোনে ইরানের সাহসিকতার প্রশংসা করলেন পুতিন

উত্তাল দিল্লি, রাহুল গান্ধী ও কয়েকজন এমপি আটক

আবারো বাড়ল জেট ফুয়েলের দাম

ভারতে সিইসির বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের ডাক ককরোচ পার্টির

বিক্ষোভে স্টান গ্রেনেড ব্যবহার স্থগিত করল ফ্রান্স

জার্মান গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান গ্রেপ্তার

যুদ্ধ পুরোপুরি শেষ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা নয়: ইরান

জৈব রাসায়নিক বিক্রিয়ায় অরৈখিক প্রভাব আবিষ্কারের জন্য রসায়নে নোবেল

ইউক্রেনজুড়ে রাশিয়ার শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১১

যুদ্ধজাহাজ নির্মাণে নতুন কারখানা তৈরির ঘোষণা ট্রাম্পের