হোম > বিশ্ব

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মোদির ফোনালাপ, কী কথা হলো

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে তিনি এ আহ্বান জানান।

ফোনালাপে পেজেশকিয়ানের সঙ্গে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে কথা হয়েছে বলে জানান মোদি।

এক বিবৃতিতে মোদি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন। এই অব্যাহত প্রচেষ্টা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসময় ভারতসহ ‍পুরো বিশ্বের জন্য হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন মোদি।

বিশেষজ্ঞদের মতে, ভারত তার প্রায় ৪০ শতাংশ তেল ও প্রায় অর্ধেক গ্যাস হরমুজ প্রণালির মাধ্যমে আমদানি করে।

সূত্র: আল জাজিরা

আরএ

নির্বাচনি প্রচারণায় মুসলিমবিদ্বেষী বক্তব্যের নিন্দা রাশিদা তালিবের

পালিয়ে যুক্তরাষ্ট্রে বলসোনারো, নিজেকে ব্রাজিলের বৈধ নেতা দাবি

ইস্তাম্বুলে মুসলিম উম্মাহর ঐক্য শীর্ষক তিন দিনব্যাপী সম্মেলন শুরু

মুসলিম সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে প্রামাণ্যচিত্র

ট্রাম্প-এরদোয়ান ফোনালাপ, হরমুজ নিয়ে যে কথা হলো

ইরানে ফের হামলার আশঙ্কা, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে প্রস্ততি নেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

শীতের আগে জ্বালানির নিরাপত্তা নিয়ে আলোচনায় বসছে ইইউ

রাজনৈতিক জটিলতায় আটকে গেল ইসরাইল, নির্বাচনের পরও অমীমাংসিত সমীকরণ কেন

ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প

পাকিস্তানে স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৮