হোম > বিশ্ব

আলোচনার জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুদ্ধের জন্য প্রস্তুত তার দেশ, তবে আলোচনার দুয়ারও খোলা রয়েছে। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ও হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহিংসতা উসকে দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ইরানের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি এবং দায়িত্বজ্ঞানহীন অবস্থান কেবল জাতিসংঘ সনদের মৌলিক নীতি ও নিয়মের স্পষ্ট লঙ্ঘনই নয়, বরং ইরানি নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা ও সন্ত্রাসবাদের প্ররোচনা দেওয়ার সমতুল্য।

এতে আরো বলা হয়, ‘ইরানের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তাদের হুমকি এই অঞ্চলে উত্তেজনা বাড়াতে ইসরাইলি সরকারের নেওয়া নীতির সঙ্গে সংগতিপূর্ণ। যেকোনো আগ্রাসনের প্রতি ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিক্রিয়া দ্রুত, সুনির্দিষ্ট ও ব্যাপক হবে।’

এতে বলা হয়, ‘এ ধরনের পরিস্থিতি পুরো অঞ্চলকে আরো সংকট ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে এবং এর দায় সম্পূর্ণরূপে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর বর্তাবে।’

সূত্র: আল জাজিরা/ইরান ইন্টারন্যাশনাল

আরএ/এসআই

রানওয়ে থেকে সড়কে ছিটকে পড়ল অ্যামাজনের কার্গো উড়োজাহাজ, নিহত ৫

নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে মার্কিন ব্যাংকে ইরানের ৯ বিলিয়ন ডলার লেনদেন

জার্মানি মস্কোর বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করেছে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

‘ইরান আত্মসমর্পণ করবে—এটা অলীক স্বপ্ন’

‘রাশিয়াকে সাহায্য করতে নয়, নিজেদের স্বার্থেই তেল কেনে ভারত’

‘মুসলিমবিদ্বেষের নিকৃষ্ট প্রকাশ’, বেলজিয়ামে মসজিদে ঘৃণ্য আক্রমণ

আগ্নেয়গিরির প্রভাবে ইন্দোনেশিয়ার পাঁচ বিমানবন্দরে ৩ শতাধিক ফ্লাইট বন্ধ

লেবাননে ইসরাইলি হামলায় তিন বছরে নিহত প্রায় ৯ হাজার

মুসলিম ব্রাদারহুডসহ ইসলামি সংগঠন নিষিদ্ধ করতে চায় অস্ট্রিয়া

‘বোনেরা ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু’, নেপালের বন্যায় সামিরের আহাজারি