হোম > বিশ্ব

এবার রোবটের সেনাবাহিনী তৈরির পরিকল্পনা ইলন মাস্কের

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের সেরা ধনকুবে ইলন মাস্ক একটি “রোবট সেনাবাহিনী” তৈরি করার পরিকল্পনা করছেন। মাস্কের মতে, এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ নয়, বরং কোম্পানির ভবিষ্যৎ এবং রোবোটিক্স ও এআই প্রকল্পের ওপর উল্লেখযোগ্য প্রভাব রাখার উদ্যোগ।

শুক্রবার রুশ গণমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মাস্কের জানান, হিউম্যানয়েড রোবটগুলি শারীরিক শ্রমের কাজ গ্রহণ করে দারিদ্র্য হ্রাসে সাহায্য করতে পারে এবং সমাজকে ব্যাপক রূপান্তরিত করতে পারে। তিনি অপ্টিমাসকে একজন “অবিশ্বাস্য সার্জন” হিসেবে বর্ণনা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, এর ব্যাপক ব্যবহার এমন একটি বিশ্ব তৈরি করতে পারে যেখানে কাজ ঐচ্ছিক হবে এবং প্রত্যেকের জন্য উচ্চমানের চিকিৎসা সেবা পাওয়া সম্ভব হবে।

তিনি মনে করছেন, টেসলার ওপর তার পর্যাপ্ত নিয়ন্ত্রণ না থাকলে তিনি এই ধরনের প্রকল্পে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। মাস্ক টেসলায় তার ভোটদানের ক্ষমতা প্রায় ২৫% পর্যন্ত উন্নীত করার চেষ্টা করছেন। এছাড়া, তিনি ৯৭৫ বিলিয়ন ডলারের সম্ভাব্য ক্ষতিপূরণ প্যাকেজের পক্ষে যুক্তি দিচ্ছেন, যা দশ বছরের মধ্যে বিতরণ হবে যদি টেসলা নির্দিষ্ট উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য পূরণ করে। এই লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে কোম্পানির বাজার মূল্য ১ ট্রিলিয়ন ডলার থেকে ৮.৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করা, ২০ মিলিয়ন বৈদ্যুতিক যানবাহন সরবরাহ, ১ মিলিয়ন রোবোট্যাক্সি এবং ১ মিলিয়ন অপ্টিমাস হিউম্যানয়েড রোবট তৈরি। এই লক্ষ্যগুলি পূরণ করলে মাস্কের মালিকানা ১৩% থেকে ২৫% পর্যন্ত বৃদ্ধি পাবে।

টেসলার হিউম্যানয়েড রোবট অপ্টিমাস ইতিমধ্যেই কোম্পানির ইভেন্টে সহজ কাজ সম্পাদন করছে। মাস্কের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে অপ্টিমাস ভি৩ প্রকাশিত হবে। নতুন সংস্করণে উন্নত হাত এবং বাহু থাকবে, যা মাস্কের মতে সবচেয়ে জটিল অংশ।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কড়া সমালোচনা করলেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার

হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

পশ্চিমবঙ্গে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস

পদত্যাগপত্রে যা লিখেছেন মার্কিন ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার প্রধান

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা

জ্বালানি সাশ্রয় করতে শ্রীলঙ্কায় সপ্তাহে ৩ দিন ছুটি ঘোষণা

ইরান আমাদের জন্য কোনো হুমকি ছিল না: মার্কিন এনসিটিসি প্রধান

ইরানে যুদ্ধের জন্য সেনা পাঠাবে না পোল্যান্ড

ইরান যুদ্ধে সমর্থন নেই জানিয়ে মার্কিন এনসিটিসি প্রধানের পদত্যাগ

৯ এপ্রিল পর্যন্ত তেল আবিব ফ্লাইট বাতিল করেছে জার্মানি