হোম > বিশ্ব

মার্কিন জনগণের উদ্দেশে ২৫ পৃষ্ঠার খোলা চিঠি দিল আইআরজিসি

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটারদের প্রতি এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি প্রত্যাখ্যান করে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি)।

মঙ্গলবার ২৫ পৃষ্ঠার একটি খোলা চিঠিতে এসব বক্তব্য দেয়া হয়। চিঠিটি মার্কিন জনগণের উদ্দেশে লেখা হয়েছে। এতে ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ও বিদেশে যুদ্ধের বিরোধিতা করার জন্য মার্কিন ভোটারদের আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন এলে ইরান ও যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে।

চিঠিতে ট্রাম্পের বিরুদ্ধে ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতি গোপন করার অভিযোগ আনা হয়েছে। উপসাগরীয় অঞ্চলের তেলের ওপর তেহরানের অবরোধের কার্যকারিতার কথাও তুলে ধরা হয়েছে। আইআরজিসি মুখপাত্র হোসেইন মোহেব্বি সাংবাদিকদের জানান, অনেক ঘটনা বা পরিস্থিতি সম্পর্কে মার্কিন জনগণ অবগত নয়। তারা যদি আরো বেশি জানত, তবে ভিন্নভাবে চিন্তা করত এবং ভিন্ন সিদ্ধান্ত নিত।

সূত্র: রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়া

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত

যুদ্ধ নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতিতে থাকতে রাজি নয় ইরান