হোম > বিশ্ব

বিশ্ববাজারে কমল তেলের দাম

আমার দেশ অনলাইন

ছবি: গালফ নিউজ

ইরানের সঙ্গে চুক্তি বিষয়ে আশাবাদী বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ মন্তব্যের প্রভাব পড়েছে তেলে বাজারে। সোমবার বিশ্ববাজারে কমেছে তেলের দাম।

এশিয়ার বাজারে দিনের প্রথমভাগের লেনদেনে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দর ৩ দশমিক ৪ শতাংশ কমে ৬২ দশমিক ৯৯ ডলারে দাঁড়ায়। আর ব্রেন্টের শেয়ারের দর ৩ দশমিক ২ শতাংশ কমে দাঁড়ায় ৬৭ দশমিক ০৯ ডলারে।

গত মাসে সরকারবিরোধী বিক্ষোভে দমন-পীড়নের পর ইরানে হামলা চালানোর হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশও দিয়েছেন তিনি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তির জন্য চাপ দিচ্ছেন ট্রাম্প।

রোববার ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি সাম্প্রতিক বিক্ষোভকে ‘অভ্যুত্থানের’ সঙ্গে তুলনা করে বলেন, যেকোনো সামরিক হস্তক্ষেপ আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে।

এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘তিনি কেন এমন কথা বলবেন না। দেখা যাক কী হয়। আশা করছি, আমাদের একটি চুক্তি হবে। আর যদি না হয়, তাহলে তিনি (খামেনি) ঠিক না ভুল, তা সময়ই বলে দেবে।’

পাদপ্রদীপের আলোয় পাকিস্তানের সেনাপ্রধান

লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য বহাল

সু চির সাজার মেয়াদ কমাল মিয়ানমার সরকার

দ্বিতীয় দফা আলোচনায় অগ্রগতির ইঙ্গিত, আশাবাদী পাকিস্তান

আশা, স্বপ্ন আর শঙ্কা নিয়ে অভিবাসীদের বৈধ করার প্রক্রিয়া শুরু স্পেনে

ইসরাইলের সম্ভাব্য নতুন শত্রুর তালিকায় দুই মুসলিম দেশ

যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক নিয়ে যা বলছে পাকিস্তান

প্রথম উড়ন্ত ট্যাক্সি স্টেশন নির্মাণের দাবি দুবাইয়ের

লেবানন যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান: ট্রাম্প