হোম > বিশ্ব

অবরোধ প্রত্যাহারের আগ পর্যন্ত হরমুজ খুলে দেওয়া হবে না: ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যত দিন নিষেধাজ্ঞা বহাল থাকবে, তত দিন পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে টেলিফোন আলাপের সময় তিনি এ কথা বলেন।

তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালির ওপর অবরোধ ও চাপ এবং ওমানসাগরে সামরিক উপস্থিতি আলোচনার পথে অন্যতম প্রধান বাধা।

পেজেশকিয়ান মার্কিন চাপ ও কূটনীতির মধ্যে ‘বৈপরীত্যের’ কথা উল্লেখ করেন। ইরানি প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বলছে, অন্যদিকে অবরোধসহ বিভিন্ন চাপ প্রয়োগ বজায় রাখছে। তিনি বলেন, এ দুইয়ের মধ্যে একটি ক্রমবর্ধমান বৈপরীত্য রয়েছে।

প্রেসিডেন্ট বলেন, ‘এই বৈপরীত্য ইরানের জনগণ এবং কর্মকর্তাদের মধ্যে ওয়াশিংটনের প্রতি অবিশ্বাসের মাত্রা বাড়িয়ে দিয়েছে।’

পেজেশকিয়ান বলেন, মার্কিন দাবির মুখে ইসলামাবাদে আলোচনা থমকে আছে এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইরান আলোচনায় ফিরবে না।

সূত্র: আল জাজিরা

আরএ

স্থিতিশীল তেলের বাজার স্থিতিশীল

ইরানের সামরিক, ক্ষেপণাস্ত্র ও তেল খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ব্যর্থতা ঢাকতেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

চীনের ৩, ১১ বিমানবাহী রণতরি থাকা সত্ত্বেও সংকটে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল