হোম > বিশ্ব

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ অবৈধ: চীন

আমার দেশ অনলাইন

ছবি: মিডল ইস্ট আই

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চালানো যুদ্ধকে অবৈধ বলে আখ্যা দিয়েছে চীন। বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ কথা বলেন।

ওয়াং বলেন, চীন উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা অব্যাহত রাখতে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, ‘একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অপরিহার্য। এই অঞ্চল একটি সংকটপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে, যেখানে উভয় পক্ষের মধ্যে সরাসরি বৈঠক প্রয়োজন।’

চীনের ‘দৃঢ় অবস্থানের’ জন্য, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নিন্দা করায় ধন্যবাদ জানান আরাগচি। তিনি বলেন, বেইজিং ‘ইরানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই থাকবে।’

তিনি ইরানের বিরুদ্ধে এই যুদ্ধকে ‘একটি নির্লজ্জ আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেন। তিনি আরো বলেন, ‘আলোচনায় আমাদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বাত্মক চেষ্টা করবে তেহরান। ইরান শুধু একটি ন্যায্য চুক্তি গ্রহণ করবে।’

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান