হোম > বিশ্ব

স্টারমারের দিল্লি সফর উপলক্ষে যুক্তরাজ্য-ভারতের যৌথ মহড়া

আতিকুর রহমান নগরী

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের দিল্লি সফর উপলক্ষে তিন দিনের যৌথ নৌ মহড়ার আয়োজন করেছে ভারত-যুক্তরাজ্য। মঙ্গলবার টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে ভারতের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের বরাতে জানানো হয়, ভারতের পশ্চিম তীরে গত রোববার থেকে ভারতের নৌবাহিনী এবং যুক্তরাজ্যের রয়্যাল নৌবাহিনীর মধ্যকার দ্বি-পাক্ষিক অনুশীলন কনকান-২৫ শুরু হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতে অবস্থানরত ব্রিটিশ হাইকমিশন এই নৌ মহড়াকে ‘এতিহাসিক প্রথম’ হিসেবে উল্লেখ করে বলেন, ভারত এবং যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীগুলো সংযুক্ত হচ্ছে।

তিনি আরো বলেন, মহড়া কনকানের লক্ষ্য হচ্ছে আকাশ এবং সমুদ্রে ভারত এবং যুক্তরাজ্যের নৌবাহিনীকে দূরবর্তী সমুদ্র অঞ্চলে তাদের সক্ষমতা বৃদ্ধি করা।

মহড়াটি অক্টোবর ১২ তারিখের মধ্যে দুই ধাপে অনুষ্ঠিত হবে বলে জানায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রালয়, যার সমুদ্র ধাপের জটিল সামুদ্রিক অনুশীলনে থাকবে বিমান, ভূমি এবং সাবমেরিনের বিপরীতে অনুশীলন কার্যক্রম ও উড্ডয়ন কার্যক্রম। এছাড়াও থাকবে অনান্য নৌ বিকাশ কার্যক্রম।

উল্লেখ্য: আগামী ৮ ও ৯ অক্টোবর প্রথম সরকারি সফর করবেন ব্রিটেনের প্রধান কিয়ার স্টারমার। গত জুলাইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লন্ডন সফরের সময় ভারত-যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করে। এর মাধ্যমে তৈরি পোশাক থেকে মদ এবং গাড়িসহ বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক হ্রাস ও ব্যবসায়ীদের জন্য বাজারে প্রবেশাধিকার বৃদ্ধির ব্যবস্থা করা হয়।

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ২ বাণিজ্যিক জাহাজে আগুন

জেলেনস্কিকে ডনবাসের বিনিময়ে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা