হোম > বিশ্ব

বিশ্বকাপ বাছাইপর্বে ইসরাইলের অংশগ্রহণের প্রতিবাদে ইতালিতে বিক্ষোভ

আতিকুর রহমান নগরী

ছবি: টাইমস অব ইসরাইল

বিশ্বকাপ বাছাইপর্বে ইসরাইলের অংশগ্রহণের প্রতিবাদে ইতালিতে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। মঙ্গলবার উদিনে ইসরাইলের সঙ্গে ইতালির বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে এ বিক্ষোভ হয়। এ সময় পুলিশের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

গাজায় ইসরাইলের গণহত্যার জন্য আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট থেকে ইসরাইলকে নিষিদ্ধ করার দাবি জানায় বিক্ষোভকারীরা। এসময় অংশগ্রহণকারীরা ‘ফিলিস্তিনের স্বাধীনতা’ এবং ‘ইসরাইলকে লাল কার্ড দেখাও’ এ ধরনের স্লোগান দেন।

১৮ মিটার দীর্ঘ ফিলিস্তিনি পতাকা এবং ‘ইসরাইলকে লাল কার্ড দেখাও’ স্লোগান সম্বলিত একটি বড় লাল ব্যানার নিয়ে মিছিল করেন বিক্ষোভকারীরা। এছাড়া ২৩ মিটার দীর্ঘ এবং সাত মিটার চওড়া একটি প্রতীকী কফিনও বহন করেন তারা।

স্থানীয় সময় মঙ্গলবার শুরু হওয়া বিক্ষোভ শুরুর দিকে শান্তিপূর্ণ ছিল। ইসরাইলের নৃশংস কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ রাত পর্যন্ত গড়ায়। এক পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে দু’জন সাংবাদিক আহত হয়েছেন। উদিনের মেয়র আলবার্তো ফেলিস ডি টোনি বলেন, যা ঘটেছে তা অগ্রহণযোগ্য।

আরএ

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির যুদ্ধ বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত