হোম > বিশ্ব

ওমানের বাণিজ্যিক বন্দরে ড্রোন হামলা

আমার দেশ অনলাইন

ওমানের দুকম বন্দরের একটি জ্বালানি ট্যাঙ্ক ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, এই হামলায় “কোনো মানুষ হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতিও নিয়ন্ত্রণে আনা হয়েছে।”

গত সপ্তাহের শেষ দিকেও একই বন্দরে ড্রোন হামলা চালানো হয়েছিল। প্রতিবেদন অনুসারে, ওই হামলায় একজন শ্রমিক আহত হয়েছিলেন।

এর আগে সোমবার কাতারের কয়েকটি স্থাপনায় ইরানি হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়- যা বিশ্বব্যাপী সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ। সৌদি আরবও বৃহত্তম দেশীয় তেল শোধনাগারের উৎপাদন স্থগিত রেখেছে।

বছরের পর বছর ধরে মার্কিন-ইরান আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে ওমান। গত মাসেই দেশটিতে সবশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

জেডি ভ্যান্সের পাকিস্তান সফর স্থগিত

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত ইইউ’র

উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন

মিত্র আমিরাতকে ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ইরানি হামলার নিন্দা জানালো আরব লীগ

নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি ট্রাম্পের

চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

যুদ্ধের প্রভাব মোকাবিলায় আফ্রিকার সঙ্গে কাজ করতে চায় চীন