হোম > বিশ্ব

সার্জারির সময় হঠাৎ ভূমিকম্প, যা করলেন চিকিৎসকরা

আতিকুর রহমান নগরী

রাশিয়ার কামচাটকা ক্রাই অঞ্চলে একটি হাসপাতালের অপারেশন থিয়েটারে চলছিল অস্ত্রোপচার। হঠাৎ ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের কেঁপে ওঠে পুরো ভবন, নড়তে থাকে যন্ত্রপাতি। কিন্তু আতঙ্ক না ছড়িয়ে চারজন চিকিৎসক অপারেশন বন্ধ না করে ঠান্ডা মাথায় সার্জারি চালিয়ে যান।

বুধবার রুশ সংবাদমাধ্যম রাশিয়ান টেলিভিশন (আরটি)-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ভূমিকম্প শুরু হওয়ার পরও চিকিৎসকরা ধৈর্য হারাননি বরং রোগীর জীবন রক্ষায় মনোযোগী ছিলেন।

আরটি জানায়, ভূমিকম্পের মূল আঘাতের কিছুক্ষণ পর ৬.৯ ও ৬.৩ মাত্রার দুটি আফটারশকও অনুভূত হয়। তবে চিকিৎসকরা থামেননি। তারা রোগীর নিরাপত্তা নিশ্চিত করে সফলভাবে অপারেশন শেষ করেন।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সার্জারিটি সফল হয়েছে এবং রোগী এখন শঙ্কামুক্ত। চিকিৎসকদের এই পেশাদারিত্ব ও সাহসিকতার প্রশংসায় ভাসছে সোশ্যাল মিডিয়া।

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন