হোম > বিশ্ব

গাজায় ইসরাইলের হামলা অব্যাহত, নিহত ২৪

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

গাজা যুদ্ধ বন্ধে আজ (সোমবার) কায়রোতে আলোচনায় বসছে হামাস ও ইসরাইলের প্রতিনিধি দল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। দখলদার বাহিনীর হামলায় একদিনে মারা গেছে আরো ২৪ জন ফিলিস্তিনি। খবর আল জাজিরার।

ইসরাইল বলছে গাজায় কোনো যুদ্ধবিরতি নেই। ইসরাইলি সেনাপ্রধান বলেছেন যে তাদের সামরিক অভিযানে কিছুটা পরিবর্তন এসেছে।

গাজা সিটিতে বেশ কয়েকটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। বিশেষ করে তাল আল-হাওয়া এলাকা, শাতি শরণার্থী শিবির এবং নাসর এলাকায়।

বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে, রাফাহর উত্তর-পশ্চিমে শাকুশ এলাকায় মার্কিন-ইসরাইলি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে সাহায্যের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের লক্ষ্য করে চালানো হামলায় চারজন নিহত হয়েছেন।

গত ২৭শে মে থেকে, ইসরাইল গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্য বিতরণ পরিচালনা করছে। ফিলিস্তিনিরা এই ত্রাণবিতরণ কেন্দ্রগুলোকে ‘মৃত্যুর ফাঁদ’ হিসাবে উল্লেখ করেছে।

অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহারে আরো একজনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় কমপক্ষে ৬৭ হাজার ১৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৬৯ হাজার ৫৮৩ জন। আরো হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরএ

হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের দুই জাহাজে হামলা, ডুবেছে একটি

সৌদি আরামকোর সদরদপ্তরে হামলায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’

ইন্ডিয়া গেটে রাহুল-প্রিয়ঙ্কার প্রতিবাদ

দিল্লির সেন্ট্রাল পার্কে ফের বিক্ষোভের ডাক ককরোচদের

মানবাধিকার সংগঠনকে নিষেধাজ্ঞা দিতে পারবে না ট্রাম্প প্রশাসন, আদালতের রায়

আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা জোরদারে সম্মত পাকিস্তান-রাশিয়া

ইয়েমেনে ৮০ শতাংশ মানুষ খাদ্যসংকটে: জাতিসংঘ

শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে জার্মানি

সৌদিতে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক

তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়ার ব্যাখ্যা কী, কেন রাস্তায় ভারতের ভোটাররা