হোম > বিশ্ব

৯ মাসের শিশুর ফুসফুস থেকে বের করা হলো এলইডি বাল্ব

আমার দেশ অনলাইন

৯ মাস বয়সি এক শিশুর ফুসফুসে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে এলইডি বাল্ব বের করে প্রশংসায় ভাসছেন চিকিৎসকেরা। এই অস্ত্রোপচার হয় ভারতের পুনের আর্মি ইনস্টিটিউট অব কার্ডিও-থোরাসিক সায়েন্সেস হাসপাতালে। শিশুটি তারসহ একটি বিপজ্জনক এলইডি বাল্ব গিলে ফেলেছিল। বাল্বটি তার বাম ফুসফুসে আটকে যায়। চিকিৎসকেরা অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ একটি পদ্ধতির মাধ্যমে সফলভাবে বাল্বটি অপসারণ করেন। চিকিৎসকদের সফলতায় অল্পের জন্য রক্ষা পায় শিশুটি।

ভারতীয় সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বার্তায় জানিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকেরা অত্যন্ত জটিল ব্রঙ্কোস্কোপিক পদ্ধতির মাধ্যমে বাম ফুসফুসের শ্বাসনালির গভীরে আটকে থাকা তারসহ বিপজ্জনক এলইডি বাল্ব অপসারণ করে শিশুর জীবন বাঁচিয়েছেন।

পোস্টে আরো বলা হয়, ‘শিশুটির জীবন হুমকির মধ্যে ছিল। শ্বাসনালি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি ছিল। তবে অত্যন্ত দক্ষতার সঙ্গে সামাল দেওয়া হয়েছে। কোনো জটিলতা ছাড়াই শিশুর স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস ফিরিয়ে আনা হয়েছে এবং একটি সম্ভাব্য মারাত্মক পরিণতি এড়ানো সম্ভব হয়েছে।’

সেনাবাহিনী শিশুটির শ্বাসনালি থেকে বের করা ছোট্ট লাল এলইডি বাল্বটির ছবিও শেয়ার করেছে। এর সঙ্গে আগের ও পরের এক্স-রে ছবিও দেওয়া হয়েছে, যেখানে শিশুটির শ্বাসতন্ত্রে আটকে থাকা বাল্বপি স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

সূত্র: এনডিটিভি

আরএ

হালাল খাবার বিক্রিতে অস্বীকৃতি, লন্ডনে ভারতীয় রেস্টুরেন্টের সামনে বিক্ষোভ

‘তোমাদের খুঁজে বের করা হবে’, ২ মার্কিন নৌ কর্মকর্তাকে ইরানের হুমকি

দক্ষিণ চীন সাগর নিয়ে মতপার্থক্য, চুক্তি চূড়ান্ত হয়নি আসিয়ান সম্মেলনে

মধ্যপ্রাচ্যে অস্থিরতা সত্ত্বেও বিশ্ববাজারে কমল তেলের দাম

নোবেল শান্তি পুরস্কার জয়ে আশাবাদী ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

নিউজিল্যান্ডের রাজনীতিতে প্রভাব বাড়ছে তরুণদের, নতুন প্রজন্মের মাওরিদের উত্থান

ইমরান খানকে নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করায় ট্রাম্পের ওপর ক্ষুব্ধ পাকিস্তানিরা

হরমুজে মাইন বিস্ফোরণের শিকার তেলবাহী ২ ট্যাংকার

শর্ত সাপেক্ষে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত আসিয়ানের

এনভিডিয়ার শীর্ষ পদে ফেরার চেষ্টা হুয়াংয়ের, সমর্থন করছেন মাস্কের মতো শিল্পপতিরা