হোম > বিশ্ব

সিরিয়ায় আইসিসের ঘাঁটিতে বড় আকারের হামলা যুক্তরাষ্ট্রের

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

সিরিয়ায় আবারও ‘বড় আকারের’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত মাসে পালমিরা শহরে দুই মার্কিন সেনা এবং একজন বেসামরিক দোভাষী নিহত হওয়ার পর দেশটিতে আইএসআইএল বা আইসিস গোষ্ঠীর বিরুদ্ধে ফের আক্রমণ চালানো হলো। খবর আল জাজিরার।

মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) শনিবার এক বিবৃতিতে জানায়, শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর পর্যন্ত সিরিয়াজুড়ে আইসিসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়।

সেন্টকম জানায়, ‘আমাদের বার্তা পরিষ্কার— আমাদের যোদ্ধাদের ক্ষতি করলে আমরা আপনাদের খুঁজে বের করব এবং বিশ্বের যেখানেই থাকুন না কেন, আপনাদের হত্যা করা হবে। ন্যায়বিচার এড়াতে যতই চেষ্টা করুন, লাভ হবে না।’ হামলায় কেউ নিহত হয়েছে কি না, বিবৃতিতে তা বলা হয়নি।

আল জাজিরা বলছে, পালমিরার ওই হামলার জবাবে যুক্তরাষ্ট্র যে অভিযান চালিয়েছে, তার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হকআই স্ট্রাইক’। গত ১৩ ডিসেম্বর অতর্কিত হামলাটি চালিয়েছিলেন একজন বন্দুকধারী। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ওই ব্যক্তি দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন এবং চরমপন্থি মতাদর্শের কারণে তাকে বরখাস্ত করার প্রক্রিয়া চলছিল।

মার্কিন সেনাবাহিনী ১৯ ডিসেম্বর ‘অপারেশন হকআই স্ট্রাইক’ শুরু করে, যার মাধ্যমে সিরিয়ার মধ্যাঞ্চলে আইএসআইএল অবকাঠামো এবং অস্ত্রসংবলিত ৭০টি লক্ষ্যবস্তুতে বড় পরিসরে হামলা চালানো হয়। এরপর ৩০ ডিসেম্বর জানানো হয়, ‘অপারেশন হকআই স্ট্রাইক’ শুরু হওয়ার পর তাদের বাহিনী প্রায় ২৫ জন আইএসআইএল যোদ্ধাকে হত্যা করেছে বা আটক করেছে।

আরএ/এসআই

মেসির মূর্তি সরিয়ে নিচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার

যুক্তরাজ্যে জন্মহার ৫০ বছরে সর্বনিম্ন

পশ্চিমবঙ্গে গরু ব্যবসায়ীদের দুর্দিন, মাংস বিক্রেতাদের জীবিকা সংকটে

নিরাপত্তার অজুহাতে ১৩৬ বছরের পুরোনো মসজিদ সরানোর পরিকল্পনা শুভেন্দুর

বাংলাদেশিদের জেলে পাঠাতে হবে না, সোজা বিএসএফের হাতে তুলে দেবে

যুদ্ধবিধ্বস্ত গাজায় আজ ঈদুল আজহা, নেই কোরবানি, নেই আনন্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আলোচনা করবে না ইরান

সিগারেট ছেড়েছেন জিনপিং, তবে চীনাদের ধূমপানের তথ্য বিস্ময়কর

এবার মুসলমানদের ঈদ জামাতে বাধা ভারত সরকারের

ইরানের উপকূলকে শত্রুদের কবরস্থানে পরিণত করার হুমকি