হোম > বিশ্ব

ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আতিকুর রহমান নগরী

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের জেরে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। নিকটবর্তী উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।

শুক্রবার মিন্দানাও অঞ্চলের দাভাও ওরিয়েন্টালের মানয় শহরের কাছে ভূপৃষ্টের ১০ কিলোমিটার গভীরে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, স্বাভাবিক জোয়ারের চেয়ে এক মিটারেরও বেশি উচ্চতার ঢেউ হতে পারে। উপসাগর এবং প্রণালী বরাবর সুনামির ঢেউ আরো বেশি হতে তীব্র হওয়া আশঙ্কা রয়েছে।

উপকূলীয় বিভিন্ন অঞ্চলে বসবাসকারী লোকজনকে অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরএ

দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, যোগ দিলেন দলের প্রতিষ্ঠাতা

কোন ভুলে জাতিসংঘে জার্মানির পরাজয়

লেবাননে ইসরাইলের হামলায় নিহত ২১

এবার নৌবাহিনীকে পারমাণবিক ক্ষমতা জোরদারের নির্দেশ কিমের

লেবাননকে ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

আলবেনিয়ায় ক্ষোভের মুখে ট্রাম্প জামাতার বিলাসবহুল রিসোর্ট প্রকল্প

জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

অস্ত্র সমর্পণ না করার ঘোষণা হামাসের

কুয়েতের কাছে ২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

পরমাণু গবেষণাগারে বিশেষজ্ঞদের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক