হোম > বিশ্ব

৫ বছর পর ফের চালু হচ্ছে ভারত-চীন সরাসরি ফ্লাইট

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর অক্টোবর থেকেই ভারত ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও চীন নির্দিষ্ট শহরের মধ্যে সরাসরি প্লেন চলাচল অক্টোবরের শেষ দিক থেকে পুনরায় শুরু করার বিষয়ে সম্মতি হয়েছে। এটি শীতকালীন সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যকর হবে।

২০২৫ সালের শীতকালীন সূচি শুরু হবে ২৬ অক্টোবর থেকে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই সিদ্ধান্ত কার্যকর করতে দুই দেশের নির্ধারিত বিমান সংস্থার বাণিজ্যিক সিদ্ধান্ত ও অন্যান্য কার্যক্রমগত শর্ত পূরণ করতে হবে।

বিবৃতিতে বলা হয়, দুই দেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের এই সমঝোতা জনগণের মধ্যে যোগাযোগ বাড়াবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে সহায়তা করবে।

ঘোষণার পরপরই ইন্ডিগো এয়ারলাইন্স কলকাতা-গুয়াংজু রুটে প্রতিদিনের সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে। ফ্লাইট শুরু হবে ২৬ অক্টোবর থেকে। দিল্লি-গুয়াংজু রুটেও ফ্লাইট চালু হবে বলে জানিয়েছে সংস্থাটি।

ইন্ডিগোর সিইও পিটার অ্যালবার্স বলেন, প্রতিনিদ ভারত-চীন সরাসরি ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। এটি দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করবে।

২০২০ সালের মার্চে কোভিড-১৯ মহামারির কারণে ভারত চীনের সঙ্গে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়। পরে বিশেষ এয়ার বাবল চুক্তির মাধ্যমে কিছু আন্তর্জাতিক ফ্লাইট চালু হলেও ভারত-চীন সরাসরি ফ্লাইট আর চালু হয়নি। এর অন্যতম কারণ ছিল ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর দুই দেশের মধ্যে উত্তেজনা।

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের