হোম > বিশ্ব

এক রাতেই ২৩৫ ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করল রাশিয়া

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত।

রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এক রাতেই ২৩৫টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার রাশিয়ান সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষার মন্ত্রণালয়ের বরাতে তাস জানিয়েছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় মোট ২৩৫টি ইউক্রেনীয় ড্রোন বিমান (মানবহীন বিমান বা ইউএভি) আটক এবং ধ্বংস করা হয়েছে।

প্রতিবেদনে এসেছে ভলগোগ্রাদ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে উরিউপিনস্কে একটি তেল ডিপোতে আগুন লেগে যায়।

এদিকে, রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা মস্কো এবং সেন্ট পিটার্সবার্গসহ কমপক্ষে দশটি রাশিয়ান বিমানবন্দরে রাতে অস্থায়ী ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।

তাসজানিয়েছে, ১৩ ডিসেম্বর মস্কো সময় রাত ৮:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৯৪টি ইউক্রেনীয় ইউএভি বিমান ধ্বংস করে। ১৩ ডিসেম্বর, মস্কো সময় রাত ১১:০০ টা থেকে ১৪ ডিসেম্বর, মস্কো সময় সকাল ৭:০০ টা পর্যন্ত, আরো ১৪১টি ইউক্রেনীয় ইউএভি মানবহীন বিমান আটকানো হয় এবং ধ্বংস করা হয়।

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির যুদ্ধ বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান