হোম > বিশ্ব

গাজায় ইসরাইলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

গাজায় বুধবার ইসরাইলি বিমান হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, তাদের সেনাদের ওপর হামলার জবাবে এই বিমান হামলা চালানো হয় এবং এতে হামাসের এক শীর্ষ যোদ্ধাকে লক্ষ্য করা হয়।

চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি। তারা জানান, গাজা সিটির একটি বাড়িতে চালানো ওই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, বুধবার এর আগে হামাস যোদ্ধারা তাদের সেনাদের লক্ষ্য করে গুলি চালায়। এর পরপরই ওই বিমান হামলা চালানো হয়, যার লক্ষ্য ছিল একজন জ্যেষ্ঠ হামাস যোদ্ধা, যিনি ইসরাইলি সেনাদের বিরুদ্ধে হামলার নেতৃত্ব দিয়েছিলেন। তবে এই ঘটনায় ইসরাইলি সেনাদের কোনো ক্ষয়ক্ষতির কথা জানানো হয়নি।

এদিকে একই দিনে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ এলাকায় ইসরাইল-সমর্থিত একটি ফিলিস্তিনি মিলিশিয়া দাবি করেছে, তারা হামাসের দুই সদস্যকে হত্যা করেছে।

এসআর

ভাইয়ের পর ইসরাইলি হামলায় নিহত আল জাজিরার ফটোসাংবাদিক

ইরানের সঙ্গে ট্রাম্পের চুক্তি স্বাক্ষরের নেপথ্য গল্প

ট্রাম্পকে নিজের জনপ্রিয়তা নিয়ে ভাবতে বললেন মেলোনি

সুইজারল্যান্ড যাচ্ছেন জেডি ভ্যান্স

সুইজারল্যান্ডের পথে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

যুদ্ধবিরতি ঘোষণার পরদিনই লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২৯

হিজবুল্লাহর ঘাঁটি দখল করতে গিয়ে ইসরাইলি সেনা নিহত, আহত ১৩

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর লাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডে পৌঁছাল ইরানের প্রতিনিধিদল

শুভেন্দু সরকারের জমি অধিগ্রহণের বিরুদ্ধে রুখে দাঁড়াল কৃষকরা