হোম > বিশ্ব

ষড়যন্ত্রকারীদের রেহাই দেওয়া হবে না : মোদি

নয়াদিল্লিতে বিস্ফোরণ

আতিকুর রহমান নগরী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিস্ফোরণের ঘটনায় দায়ীদের রেহাই দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দুই দিনের সফরে আজ মঙ্গলবার ভুটান পৌঁছেছেন মোদি। রাজধানী থিম্পুতে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

নয়াদিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণ প্রসঙ্গে মোদি বলেন, ‘কাল সন্ধ্যায় দিল্লির ঘটনা সবার হৃদয়কে ব্যথিত করেছে। ভুক্তভুগী পরিবারের যন্ত্রণা আমি বুঝি। আজ পুরো দেশ তাদের সঙ্গে রয়েছে।’

তিনি আরো বলেন, ‘গতকাল গোটা রাত আমি এই ঘটনার তদন্তের সঙ্গে যুক্ত সব এজেন্সি, সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। তাদের সঙ্গে আলাপ-আলোচনা করছিলাম। এই ষড়যন্ত্রের শিকড় পর্যন্ত যাব আমরা। ষড়যন্ত্রকারীদের রেহাই দেওয়া হবে না। এর জন্য সমস্ত দায়ী ব্যক্তিদের বিচার হবে।’

ভারতের সঙ্গে ভুটানের সম্পর্কের কথা উল্লেখ করে মোদি বলেন, ‘ভারতের সঙ্গে ভুটানের সম্পর্ক অত্যন্ত গভীর। ভুটানের সঙ্গে আত্মীয়তার এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। তাই এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে শামিল হওয়া ভারতের এবং আমার প্রতিশ্রুতি ছিল। কিন্তু এখানে আমি খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে এসেছি।’ সূত্র : বিবিসি বাংলা

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির