হোম > বিশ্ব

ইরান চুক্তির সমালোচনাকারীরা হিংসুটে, বাজে অথবা বোকা: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইরান চুক্তি নিয়ে যারা সমালোচনা করছেন তাদের হিংসুটে, বাজে ও বোকা লোক বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমালোচকরা বলছেন, ট্রাম্প ইরানের প্রতি যথেষ্ট কঠোর নন।

এর জবাবে ট্রাম্প তার নিজ সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘যখন শেয়ার বাজার এইমাত্র রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এবং তেলের দাম ‘ধসে পড়ছে’, তখন যে বোকারা মনে করেন আমি ইরানের প্রতি যথেষ্ট কঠোর নই, তারা হয় হিংসুটে, বাজে লোক, অথবা বোকা।’

যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি সমঝোতা স্মারকে (এমওইউ) ইলেকট্রনিকভাবে সই করেছেন।

উভয় পক্ষ জানিয়েছে, চুক্তিটি ইতোমধ্যে কার্যকর হয়েছে। মার্কিন কর্মকর্তাদের মতে, এতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করবে না, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া হবে।

সূত্র: ডন

আরএ

সুইজারল্যান্ডে ভয়াবহ খরা, কৃষিতে ক্ষতি ছাড়াতে পারে পূর্বের রেকর্ড

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭

মোদিদের শত্রু সেই ‘আজাদি’ স্লোগান আবার ভারতের তরুণদের মুখে

যুদ্ধের শুরুতেই ইরানের ৩ পাইলটকে আটক করে কাতার

‘আজান আমেরিকান সংস্কৃতির অংশ নয়’

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে মিশর, জানালেন এরদোয়ান

মানসিক বিপর্যয়ের মুখে ৫ হাজার মার্কিন সেনা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন ফিলিস্তিনপন্থি ওকাসিও-কর্টেজ!

পলাতক হাসিনা ও আ.লীগ নেতাদের মধ্যে তীব্র অন্তর্দ্বন্দ্ব

মধ্যপ্রাচ্যে নতুন জোট, নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ভারতের