হোম > বিশ্ব

মালয়েশিয়ায় বিমানবন্দরে নাচলেন ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: সিএনএন

কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন একদল শিল্পী। তাদের পরিবেশনা দেখে নেচে ওঠেন ট্রাম্প। খবর এনডিটিভির।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি তার সবচেয়ে দীর্ঘ বিদেশ সফর। পাঁচ দিনের এ সফরে উত্তর কোরিয়া ও জাপানেও যাবেন তিনি।

মালয়েশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নাচের ভিডিও প্রকাশের পরপরই সামাজিকমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তার প্রাণবন্ত নাচের প্রশংসাও করেছেন অনেকে।

ট্রাম্পের বিশেষ সহকারী মার্গো মার্টিন নিজের সামাজিক মাধ্যমের পাতায় ওই নাচের ভিডিও প্রকাশ করেছেন।

সামাজিকমাধ্যমে দেয়া পোস্টে একজন ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ এর অনুকরণে লেখেন, ট্রাম্প আবারো নাচকে দুর্দান্ত করে তুলেছেন।

আরেকজন লেখেন, প্রেসিডেন্টের নাচের স্টাইল ও ছন্দ আছে এটা অস্বীকার করার উপায় নেই।

আরএ

ট্রাম্প প্রশাসনে শীর্ষ পদ হারাচ্ছেন নারীরা

নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে না যুক্তরাষ্ট্র

ইউক্রেনের অনিচ্ছাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের পথে অন্তরায়: ক্রেমলিন

সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’: হুথি মুখপাত্র

দিল্লিতে সিজেপির বিক্ষোভে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন, খারিজ করে দিল হাইকোর্ট

ব্রিটেনের প্রায় অর্ধেক নাগরিকই দেশের জন্য যুদ্ধ করতে চান না: জরিপ

মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: বারাক ওবামা

গ্রিন কার্ডপ্রত্যাশীদের ৩৫ হাজারের বেশি ওয়ার্ক পারমিট বাতিল করেছে যুক্তরাষ্ট্র

মোদি সরকারকে স্বৈরাচার আখ্যা দিলেন সিজেপি নেতা দীপকে

জেরুজালেমে ইসরাইলের দূতাবাস খোলার সিদ্ধান্তে কলম্বিয়ার নিন্দা কাতারের