হোম > বিশ্ব

হরমুজ প্রণালি সচল করতে যুক্তরাজ্য-জাপানসহ একজোট ২২ দেশ

আমার দেশ অনলাইন

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে ২২টি দেশ। জলপথটিতে ইরানি অবরোধের নিন্দা জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো।

এসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান এবং দক্ষিণ কোরিয়া। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনও শামিল হয়েছে এই উদ্যোগো। তবে জোটের বেশিরভাগ দেশই ইউরোপের।

শনিবার (২১ মার্চ) ২২টি দেশের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘আমরা হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ পারাপার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত। যেসব দেশ এরই মধ্যে এই পরিকল্পনার প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে, আমরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই।’

বিবৃতিতে দেশগুলো উপসাগরীয় অঞ্চলে নিরস্ত্র বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলা এবং তেল-গ্যাস স্থাপনার মতো বেসামরিক অবকাঠামোতে আক্রমণের কঠোর নিন্দা জানায়। তারা অভিযোগ করে যে, ইরানি বাহিনী বর্তমানে হরমুজ প্রণালিকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তার জন্য চরম হুমকি।

বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। প্রণালিতে ইরানের সাম্প্রতিক অবরোধে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি

রোহিঙ্গা গণহত্যার রায় ১৯ নভেম্বর, ন্যায়বিচার পাওয়ার আশা বাংলাদেশের

প্যারাগুয়েতে প্রেসিডেন্টের পদত্যাগ, পদত্যাগপত্র নিচ্ছে না পার্লামেন্ট

হরমুজে ভারত, চীন, কাতার ও ইরাককে কেন ছাড় দিচ্ছে ইরান

পিট হেগসেথ ও মার্কো রুবিওর পদত্যাগের গুঞ্জন নাকচ

ফ্রান্সজুড়ে রাজপথে সাড়ে পাঁচ লাখ মানুষ, বাজেট নিয়ে চাপে ম্যাক্রোঁ সরকার

মরিশাসে কর্মস্থলে দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে চেয়েছিল রাশিয়া

বিল ক্লিনটনের প্রশংসা পাওয়ার ১৯ বছর পর রেকর্ড গড়লেন সেই তরুণ

সরকার গঠনের পথে আইজেনকট, সমর্থন জানালেন ৬৭ আইনপ্রণেতা