হোম > বিশ্ব

ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব

রয়টার্সের প্রতিবেদন

আমার দেশ অনলাইন

ইরানে গোপনে অসংখ্য হামলা চালিয়েছে সৌদি আরব। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় সৌদি আরবে চালানো হামলার প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানো হয়।

ইরানে সৌদি আরবের হামলার বিষয়টি আগে প্রকাশ্যে আসেনি। বিশ্লেষকদের তথ্যমতে, এতে বোঝা যাচ্ছে যে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে নিজেদের রক্ষায় সৌদি আরব আগের চেয়ে অনেক বেশি সাহসী অবস্থান নিয়েছে।

দুই পশ্চিমা কর্মকর্তা জানান, মার্চের শেষের দিকে এসব হামলা চালায় সৌদি বিমান বাহিনী। এক কর্মকর্তা বলেন, সৌদি আরবে হামলার জবাবে পালটা হামলা হিসেবে এগুলো চালানো হয়েছিল। তবে সৌদি ইরানের কোথায় হামলা করেছে, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর সামরিক সম্পর্ক থাকা সৌদি আরব দীর্ঘদিন ধরে নিরাপত্তার জন্য ওয়াশিংটনের ওপর নির্ভরশীল ছিল। তবে ১০ সপ্তাহের যুদ্ধের মধ্যে এমন হামলা হয়েছে, যা মার্কিন নিরাপত্তা ছাতাকেও দুর্বল দেখিয়েছে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতও ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে। এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাত আরো বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর বিমান হামলা চালানোর পর শুরু হওয়া যুদ্ধ ধীরে ধীরে পুরো অঞ্চলকে জড়িয়ে যায়।

সূত্র: রয়টার্স

আরএ

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান