হোম > বিশ্ব

বিদ্যুৎবিভ্রাটে বন্ধ হিথ্রো বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক

লন্ডনে একটি বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডে ‘উল্লেখযোগ্য’ বিদ্যুৎবিভ্রাটের কারণে হিথ্রো বিমানবন্দর শুক্রবার সারাদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টি ছাড়াও বিদ্যুতের সঙ্গে সম্পর্কিত বিমানবন্দরের অনেক কার্যক্রম বন্ধ হয়ে যায়। এছাড়া আশপাশে হাজার হাজার বাড়িও বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

বিবিসি বলছে, হিথ্রো বিমানবন্দর শুক্রবার সারাদিন বন্ধ থাকবে। কারণ নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে বড় ধরনের আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের শিকার ওই সাবস্টেশন থেকেই হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে।

হিথ্রো বিমানবন্দর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আগুনের কারণে বিমানবন্দরে ‘উল্লেখযোগ্য বিদ্যুৎ বিভ্রাট’ দেখা দিয়েছে। আমাদের যাত্রী এবং সহকর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য হিথ্রো বিমানবন্দর ২১ মার্চ রাত ৯:৫৯ পর্যন্ত বন্ধ থাকবে। যাত্রীদের বিমানবন্দরে আসতে পরামর্শ দেয়া হচ্ছে এবং আরও তথ্যের জন্য তাদের বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতেও বলা হচ্ছে। অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

হিথ্রো বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, যদিও অগ্নিনির্বাপক কর্মীরা আগুন লাগার ওই ঘটনায় তাদের কাজ করছেন, কিন্তু তারপরও আমাদের কাছে স্পষ্ট নয় যে— ঠিক কখন বিদ্যুৎ নির্ভরযোগ্যভাবে পুনরায় চালু করা যাবে। কর্মীরা পরিস্থিতি সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। বিমানবন্দরটি পুনরায় চালু না হওয়া পর্যন্ত যাত্রীদের ‘কোনো অবস্থাতেই’ এখানে (বিমানবন্দরে) আসা উচিত নয় বলেও তারা বলেছেন।

এদিকে পশ্চিম লন্ডনের হেইসের ওই সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ফলে হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং আশপাশের বাড়ি থেকে প্রায় ১৫০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

লন্ডন ফায়ার ব্রিগেড (এলএফবি) জানিয়েছে, আগুন নেভানোর জন্য দশটি দমকল ইঞ্জিন এবং প্রায় ৭০ জন দমকলকর্মী পাঠানো হয়েছে।

হামলা থামানোর ঘোষণা দিল ইরান-ইসরাইল

ইরানে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

ফিলিপাইনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৭

পাকিস্তানের মাধ্যমে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ গুতেরেসের

বিশ্বে পারমাণবিক অস্ত্র ব্যয়ে রেকর্ড বৃদ্ধি

ইরান যুদ্ধের ব্যর্থতার দায় ইসরাইলের নেতানিয়াহুর ওপর চাপাতে পারেন ট্রাম্প: বিশ্লেষক

বিদ্যুৎ নেই, গ্যাস নেই, ঘুম নেই: অন্তহীন লোডশেডিংয়ে বিপর্যস্ত কিউবা

১০ বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হার দ্বিগুণ, মহাসাগরে ‘তীব্র’ সংকট: জাতিসংঘ

নেতানিয়াহুর সঙ্গে প্রায় হাতাহাতির পর্যায়ে গিয়েছিলেন ট্রাম্প: মার্কিন দূত