হোম > বিশ্ব

মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন কেন্দ্রগুলোতে হামলার হুমকি ইরানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

উপসাগরীয় দেশগুলো যদি ইরানে হামলার জন্য নিজেদের ভুখণ্ড ব্যবহার করতে দেয়, তাহলে তাদের তেল উৎপাদনকে বিদায় জানাতে হবে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার এ হুঁশিয়ারি দিয়েছেন। রাষ্ট্র-সমর্থিত ফার্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, এই সতর্কতা এমন এক সময়ে এসেছে, যখন পারস্য উপসাগরীয় এলাকার কয়েকটি দেশ এর আগে ইরানের শত্রুদের তাদের ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দিয়েছিল।’

প্রতিবেদনে আরো বলা হয়, ‘এখনো যদি এভাবে চলতে থাকে, তবে তাদের (মধ্যপ্রাচ্যের) অর্থনৈতিক লাইফলাইন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে।’

ফার্স নিউজের তথ্যমতে, ওই কমান্ডার আরো বলেন, ইরানের ‘লক্ষ্যবস্তুর তালিকা’ সামরিক স্থাপনার বাইরেও সম্প্রসারণ করা হয়েছে এবং এতে এখন মধ্যপ্রাচ্যজুড়ে প্রধান তেলক্ষেত্র ও শোধনাগারগুলো অন্তর্ভুক্ত রয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার এবং বাহরাইনের নির্দিষ্ট স্থানের নাম উল্লেখ করেছেন।

এই উপসাগরীয় দেশগুলোর মধ্যে অনেকগুলোই যুক্তরাষ্ট্রের মিত্র, যাদের কয়েকটিতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।

সূত্র: সিএনএন

আরএ

ট্রাম্পের উগ্রবাদের ভরাডুবি

নির্বাচনে ভরাডুবি: ট্রাম্পকে কর্মকৌশল পরিবর্তনের আহ্বান রিপাবলিকানদের

পাঁচ অঙ্গরাজ্যে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন ট্রাম্পবিরোধীরা

ইরান যুদ্ধের প্রভাবেই নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি: ট্রাম্প

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে ডাকে আসা ব্যালট হাতে গোনা হচ্ছে কিছু জায়গায়

মিসিসিপি ও আলাস্কায় সিনেট নির্বাচনের ফল জানা যাবে কয়েক দিন পর

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

হরমুজের কাছে জলদস্যুবিরোধী অভিযান বাড়াবে দক্ষিণ কোরিয়া

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত