হোম > বিশ্ব

আফগানিস্তানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫০০

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫০০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। ভূমিধসে উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬। রোববার সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এরআগে দেশটির তথ্য মন্ত্রণালয় বার্তা সংস্থা আনাদোলুকে মৃতের সংখ্যা ২৫০ বলে জানিয়েছিল।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। জালালাবাদ থেকে ২৭ কিলোমিটার দূরে ছিল ভুমিকম্পের কেন্দ্রস্থল। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন অনুভূত হয়। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘দুঃখজনকভাবে আজকের রাতের ভূমিকম্পে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে।’

আফগানিস্তানের এক কর্মকর্তার বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াটপুর, মানোগি এবং চাপা দারা জেলায় হতাহতের খবর পাওয়া গেছে।

তিনি বলেন, হতাহতদের সংখ্যা চূড়ান্ত নয়। কারণ কর্মকর্তারা এখনো অনেক প্রত্যন্ত অঞ্চলে স্থানীয় বাসিন্দাদের সাথে যোগাযোগ করছেন। উদ্ধারকারীরা ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।

তবে ভুমিধসে রাস্তা আটকে যাওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। তালেবান সরকার বলছে, শুধুমাত্র হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজের জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছে আফগান সরকার।

আরএ

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে