হোম > বিশ্ব

গাজা পুনর্গঠনে ১০ কোটি ডলার দেওয়ার ঘোষণা চীনের

আতিকুর রহমান নগরী

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠন ও মানবিক সংকট নিরসনে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ)।

বেইজিংয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অনুদানের ঘোষণা দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

মানবিক সহায়তার জন্য শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, চিঠিতে ফিলিস্তিনের ন্যায্য অধিকার সমর্থন এবং পশ্চিম তীর ও গাজায় ইসরাইলি দখলদারত্ব কমাতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন মাহমুদ আব্বাস।

চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ফিলিস্তিন ইস্যুর একটি সর্বসম্মত, ন্যায়সঙ্গত ও টেকসই সমাধান নিশ্চিতে ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। সূত্র : রয়টার্স

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ