হোম > বিশ্ব

মোসাদের নতুন প্রধান নিয়োগ দিলেন নেতানিয়াহু

আতিকুর রহমান নগরী

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মোসাদের নতুন প্রধান রোমান গফম্যান। ছবি : সংগৃহীত

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক সচিব মেজর জেনারেল রোমান গফম্যান।

বৃহস্পতিবার গফম্যানকে এই দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দেন নেতানিয়াহু। খবর আনাদোলুর।

নেতানিয়াহুর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিভিন্ন প্রার্থীর সাক্ষাৎকার নেওয়ার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সামরিক সচিব মেজর জেনারেল রোমান গফম্যানকে মোসাদের পরিচালক পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, গফম্যান বর্তমান মোসাদপ্রধান ডেভিড বার্নিয়ার স্থলাভিষিক্ত হবেন, যিনি ২০২৬ সালের জুনে তার পাঁচ বছরের কার্যকাল শেষ করবেন।

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি গণহত্যা, ৪৮ ঘণ্টায় নিহত ৫

যুদ্ধিবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ১৬

নেতানিয়াহুর অলীক কল্পনার মূল্য দিচ্ছে তেল আবিব

লেবাননে সামরিক অভিযান চালিয়ে যেতে পারে ইসরাইল

ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধিবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলের হামলা, নিহত ৫

অস্ট্রেলিয়ায় প্রথমবার সংক্রামক এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত

কেন ২০ জুনকেই ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে বেছে নিল বিজেপি সরকার

যে কারণে ভেঙে তিন টুকরো হলো তৃণমূল কংগ্রেস

পাকিস্তানে পরপর বিস্ফোরণ, নিহত ৭