হোম > বিশ্ব

মিত্র ইরানকে কখনোই ছেড়ে যাবে না রাশিয়া: মেদভেদেভ

আমার দেশ অনলাইন

ছবি: মেহের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের অবসানে মধ্যস্থতা করতে মস্কো প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। একই সঙ্গে তিনি বলেছেন, তেহরানের সঙ্গে সম্পর্ক কোনোভাবেই ত্যাগ করবে না রাশিয়া।

ইরানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেদভেদেভ বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করে যুদ্ধ বন্ধে সহায়তা করতে রাশিয়া প্রস্তুত। তিনি বলেন, তেহরানের সঙ্গে মস্কোর সম্পর্ক বর্তমানে ‘নজিরবিহীন পর্যায়ে’ রয়েছে। গত বছর দুই দেশের মধ্যে বাণিজ্য ২০ শতাংশ বেড়েছে বলেও জানান তিনি।

মেদভেদেভ বলেন, রাশিয়া ও ইরান উভয় দেশই ব্যাপক নিষেধাজ্ঞার মুখে রয়েছে। ফলে আর্থিক সহযোগিতার ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা খুঁজে বের করা জরুরি। তিনি বলেন, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলোর মধ্যে প্রায় ৯০ শতাংশ বাণিজ্য নিজস্ব জাতীয় মুদ্রায় সম্পন্ন হয়।

রাশিয়ার অর্থায়নে ইরানের রাশত থেকে আজারবাইজান সীমান্তবর্তী আস্তারা পর্যন্ত প্রস্তাবিত রেলপথ নির্মাণ প্রকল্পকে ‘রূপান্তরমূলক’ হিসেবে উল্লেখ করেন মেদভেদেভ। তার ভাষায়, রাশিয়া ও ইরানের অর্থায়নে নির্মিতব্য এই প্রকল্পটি আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডরের (আইএনএসটিসি) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই করিডর আজারবাইজান ও ইরানের মধ্য দিয়ে ইউরোপ ও রাশিয়াকে পারস্য উপসাগর এবং ভারতের সঙ্গে যুক্ত করবে।

মেদভেদেভ আরো জানান, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি ইরানে নতুন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে রাশিয়ার।

তিনি বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সূত্র: মেহের

আরএ

আজ একসঙ্গে প্রেসিডেন্সি, পার্লামেন্ট ও সরকার বেছে নেবে বসনিয়া

যুক্তরাষ্ট্রে নির্বাসনের ঝুঁকিতে অভিবাসী শিশুরা

গাজার ভোটারদের প্রথম চাওয়া চাকরি ও নিরাপত্তা

নাগরিকদের সামরিক প্রশিক্ষণে নতুন কেন্দ্র চালু করল ইরান

পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে উদ্বেগে ভারত

ইসরাইলি নিরাপত্তা বাহিনীতে নিহত ১৩১৮

হুথিদের বিরুদ্ধে ১ লাখ সেনা নিয়ে অভিযানের প্রস্তুতি সৌদির

লাটভিয়ার নির্বাচনে বড় ব্যবধানে জয় পেল ক্ষমতাসীন দল

যুক্তরাষ্ট্রের উপস্থিতি মধ্যপ্রাচ্যকে নিরাপত্তাহীনতা ছাড়া কিছুই দেয়নি: ইরান

বিদেশি কূটনীতিকদের ইউক্রেনের রাজধানী ছাড়ার আহ্বান রাশিয়ার