হোম > বিশ্ব

জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে স্বাক্ষরিত চুক্তি স্থগিত করল ইরান

আতিকুর রহমান নগরী

ছবি: আরটি

জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে স্বাক্ষরিত চুক্তি স্থগিত করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে এই পদক্ষেপ অস্থায়ী বলে জানিয়েছেন তিনি।

তবে তিনি বলেন, ‘সহযোগিতা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা হয়নি বরং সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ইরানের অধিকার ও জাতীয় স্বার্থের রক্ষার জন্য সহায়ক প্রস্তাব হলে তেহরান আবার তার চুক্তিতে ফিরে যেতে প্রস্তুত।’

সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়, জুনে ইসরাইল ও মার্কিন বোমা হামলার পর সেপ্টেম্বরে জাতিসংঘের সঙ্গে চুক্তি করে তেহরান। চুক্তি অনুযায়ী, সংস্থাটিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর পরিদর্শন পুনরায় শুরু করার অনুমতি দেয়া হয়।

এরপর যখন ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানিসহ ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষরকারী সকল দেশ তেহরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো ফিরিয়ে আনার চেষ্টা করে, তখন চুক্তিটি তাৎপর্য হারিয়ে ফেলে।

এ বিষয়ে আরাগচি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে পারমাণবিক আলোচনা চালিয়ে যাওয়ার কোনো কারণ দেখছে না তেহরান।’

পশ্চিমা রাষ্ট্রগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসছে। অন্যদিকে এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে তেহরান। ইরান জোর দিয়ে বলেছে, তার কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক এবং ১৯৬৮ সালের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের রয়েছে।

ট্রাম্প প্রশাসন এই বছরের শুরুতে ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিল। তবে জুন মাসে ইরানের পারমাণবিক, সামরিক এবং আবাসিক স্থাপনা লক্ষ্য করে ইসরাইলি হামলার পর সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

আলোচনা পুনরায় শুরু করার আগে তার অধিকারের নিশ্চয়তা ধেয়ার দাবি করছে ইরান।

আরএ

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি