হোম > বিশ্ব

পাকিস্তানি সেনাদের ধরে নিয়ে যাওয়ার দাবি আফগানিস্তানের

১৯ সেনা চৌকি দখল

আমার দেশ অনলাইন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে আফগানিস্তান। তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অভিযানে পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন সেনাকে জীবিত ধরে নিয়ে যাওয়ার দাবিও করেছে মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ‘কয়েকজন সেনার লাশ, শত শত হালকা ও ভারী অস্ত্র জব্দ এবং বেশ কয়েকজন সেনাকে জীবিত আটক করা হয়েছে।’

এতে আরো বলা হয়, অভিযান চলাকালীন পাকিস্তান সেনাবাহিনীর দুটি সদর দপ্তর এবং ১৯টি চেকপোস্ট আফগান বাহিনী দখল করে নিয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অভিযানে আটজন আফগান সেনা নিহত এবং ১১ জন আহত হয়।

মন্ত্রণালয় জানায়, আফগান ভূখণ্ডে পাকিস্তান সরকারের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে।

সূত্র: টোলো নিউজ

ভারতে ‘জয় শ্রী রাম’ না বলায় মুসলিম কিশোরকে হামলা, বাড়ি-মসজিদে পাথর নিক্ষেপ

ইরানের সাত দিনের প্রস্তাব প্রত্যাখ্যান, উল্টো চাপে পড়তে পারেন ট্রাম্প

কূটনীতিতে আগ্রহী, তবে হামলা করলে জবাব দিতেও পুরোপুরি প্রস্তুত ইরান

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে জাতিসংঘে রাশিয়ার কড়া বার্তা

ইরানে হামলায় ব্যবহৃত যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটির কাছে ৫ জন গ্রেপ্তার

হরমুজে মার্কিন সামুদ্রিক ড্রোন জব্দের দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের অস্বীকার

আইনের তোয়াক্কা না করে আল-আকসায় হাজারেরও বেশি ইসরাইলির প্রবেশ

হঠাৎ ভারতের মাটিতে নামল ৬ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, সঙ্গে দুই শতাধিক সেনা

খামেনি হত্যার ঘটনায় জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইসরাইলের তীব্র সমালোচনায় রাশিয়া

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরকে ‘মৌলবাদীদের’ কাজ বললেন ময়ূখরঞ্জন