হোম > বিশ্ব

গাজার জলসীমায় পৌঁছাল ফ্লোটিলার এক জাহাজ

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

ইসরাইলি বাধা উপেক্ষা করে গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ নৌযানগুলোর মধ্যে একটি ইতোমধ্যেই গাজার জলসীমায় প্রবেশ করেছে। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’র লাইভ ট্র্যাকার অনুযায়ী ‘মিকেনো’ নামের ওই নৌযানটি বৃহস্পতিবার গাজার উপকূলে প্রবেশ করে।

তবে এটি ইসরাইলি বাহিনীর হাতে আটক হয়েছে কিনা, তা এখনো নিশ্চিত নয়। খবর আল জাজিরার।

এর আগে অন্তত ২৬টি নৌযান গাজার দিকে রওনা হয় বলে জানা যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরাইলি কমান্ডোদের অভিযানে বর্তমানে কার্যকর নৌযানের সংখ্যা দাঁড়িয়েছে ২৪-এ। এর মধ্যে কয়েকটি ইতোমধ্যেই গাজার জলসীমার কাছাকাছি পৌঁছেছে।

এর আগে ইসরাইলি বাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান আটক করে। এসব নৌযানে ৩৭ দেশের অন্তত ২০১ জন কর্মী ও অ্যাক্টিভিস্ট ছিলেন বলে জানিয়েছেন সংগঠনের মুখপাত্র সাইফ আবুকেশেক।

ফ্লোটিলা সংগঠকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়—মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলায় অংশ নেওয়া ১৩টি জাহাজ জব্দ করেছে ইসরাইলি সেনারা। জাহাজগুলো গাজা উপকূল থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত

যুদ্ধ নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতিতে থাকতে রাজি নয় ইরান

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ২ বাণিজ্যিক জাহাজে আগুন

জেলেনস্কিকে ডনবাসের বিনিময়ে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়