হোম > বিশ্ব

ইরানকে পরাজিত করে ইসরাইল নজিরবিহীন শক্তিশালী: সৌদি সাংবাদিক

আতিকুর রহমান নগরী

সৌদি আরবের সিনিয়র সাংবাদিক আবদুলআজিজ আল-খামিস বলেছেন, ইরানকে পরাজিত করার পর ইসরাইল এখন নজিরবিহীন সামরিক আধিপত্যের অধিকারী। বৃহস্পতিবার মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইসরাইলে সফরে গিয়ে এক অনুষ্ঠানে অংশ নেন সাংবাদিক আবদুলআজিজ আল-খামিস। সেখানে তিনি ইসরাইল এবং আরব দেশগুলোর মধ্যে খোলামেলা সম্পর্ক গঠনের সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করেন। এবং সম্পর্ক স্বাভাবিক করা আহ্বানও জানান।

আল-খামিস বলেন, তিনি আরো বলেন, ২০২০ সালে ইসরাইল ও চারটি আরব দেশের মধ্যে খোলামেলা সম্পর্ক গড়ে তোলার জন্য যে চুক্তিসমূহ স্বাক্ষরিত হয়েছিল—যা ‘আব্রাহাম চুক্তি’ নামে পরিচিত—তা “এই অঞ্চলকে অগ্নিগর্ভ হয়ে ওঠা থেকে রোধ করতে পারে।

এই চুক্তিগুলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে স্বাক্ষরিত হয় এবং ইসরাইল যেসব দেশের সঙ্গে স্বাক্ষর করে, তারা হলো: সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান।

আল-খামিস বলেন, সৌদি আরবের দৃষ্টিভঙ্গিতে স্বাভাবিকীকরণ কোনো দ্বিপাক্ষিক চুক্তি নয়, বরং এটি একটি আঞ্চলিক পুনঃসমন্বয়, আর এই পুনঃসমন্বয়ের মধ্যেই থাকতে হবে একটি বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত পথ।

সৌদি আরব দীর্ঘদিন ধরে বলে আসছে, ফিলিস্তিনিরা ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী নিজেদের স্বাধীন রাষ্ট্র না পাওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। এই রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম।

অনুষ্ঠানের আয়োজন করেছিল যে লবি, সেটা হচ্ছে ইসরাইলের বিরোধীদলীয় এমপি রাম বেন বারাক, গিলাদ কারিভ ও আলোন শুস্টার যৌথভাবে প্রতিষ্ঠা করেন।

কুকুরের উৎপাতের প্রতিবাদে কর্মকর্তার টেবিলে ছেড়ে দিলেন বেওয়ারিশ কুকুর

তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত

ফিলিস্তিনে ঋণমুক্তির উদ্যোগ নেওয়া আলজাজিরার সাবেক সাংবাদিককে আটক করেছে ইসরাইল

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের ভিসায় কড়াকড়ি, পরিবার নেওয়ার সুযোগ বন্ধ

স্ত্রী কুরেশির সঙ্গে থাকতে চান নওমুসলিম আয়ুশ, ব্যক্তিস্বাধীনতা দিতে বলল ভারতের আদালত

ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ

ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবন ধ্বংসে পরিকল্পিত তৎপরতায় ইসরাইল: বি’তসেলেম

ভুটানে নির্বাচনি সহযোগিতা বাড়াচ্ছে ভারত

দিল্লির সঙ্গে সম্পর্কে বৃহত্তর জাতীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে ঢাকা

ফিলিস্তিনিদের উচ্ছেদে এআই প্রযুক্তি ব্যবহার করছে ইসরাইল