হোম > বিশ্ব

গাজা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে মুসলিম নেতাদের বৈঠক প্রসঙ্গে যা বললেন শাহবাজ

আতিকুর রহমান নগরী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, গাজা সংকট নিয়ে মুসলিম নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বৈঠক থেকে ‘উৎসাহজনক’ ফলাফল পাওয়ার আশা করা যাচ্ছে।

সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল লন্ডনে ব্রিটিশ-পাকিস্তানিদের উদ্দেশে এক ভাষণে তিনি বলেন, “আমরা গাজা বৈঠকে সম্পূর্ণ অংশগ্রহণ করেছি এবং আল্লাহর ইচ্ছায় এর উৎসাহব্যঞ্জক ফলাফল শীঘ্রই প্রকাশ পাবে।”

উল্লেখ্য, সম্প্রতি ওয়াশিংটনে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ট্রাম্পের উদ্যোগে এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সহ-আয়োজনে এই শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, জর্ডানের রাজা আবদুল্লাহ দ্বিতীয়, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবোলি, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত বিবৃতিতে বলা হয়, গাজায় চলমান মানবিক বিপর্যয়, ব্যাপক প্রাণহানি এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে বৈঠকে গভীর উদ্বেগ জানানো হয়েছে।

পাক প্রধানমন্ত্রী জানান, গাজায় ইসরাইলি নিপীড়ন বন্ধ ও ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামাবাদ সক্রিয় ভূমিকা রাখছে। তিনি বলেন, “আমরা আশা করি গাজায় চলমান নিষ্ঠুরতা ও বর্বরতা যেন শীঘ্রই বন্ধ হয়।”

তিনি তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককে “গঠনমূলক” ও “উৎপাদনশীল” বলে উল্লেখ করেন এবং বলেন, এই আলোচনা পাকিস্তান-মার্কিন সম্পর্ককে আরও দৃঢ় করবে।

প্রসঙ্গত, জাতিসংঘের তদন্তকারীদের মতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় দখলদার ইসরাইলি হামলায় প্রায় ৬৬,০০০ মানুষ নিহত হয়েছে ।

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত