হোম > বিশ্ব

তুরস্কে ভবন ধসে শিশুসহ নিহত ৫

আমার দেশ অনলাইন

ছবি: বাসস

তুরস্কের ইস্তাম্বুলে ভবন ধসে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনই শিশু। শুক্রবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান।

নগর কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান চলার পর স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে সর্বশেষ নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধারের মধ্য দিয়ে তল্লাশি ও উদ্ধারকাজ শেষ হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়।

ভবনটির নিচের তিনটি তলা ধসে পড়ে। ইস্তাম্বুলের উপমেয়র নুরি আসলান সাংবাদিকদের বলেন, ‘ভবনটি ১৯৮৭ সালে নির্মিত হয়েছিল। সে সময়ের নির্মাণবিধি অনুযায়ী এর বেসমেন্ট, নিচতলা এবং প্রথম ও দ্বিতীয় তলা তৈরি করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে উপরের তলাগুলো নির্মাণ করা হয়।’

দুর্ঘটনাস্থলের আশপাশে বসবাসকারী ৫৫ জনকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভবনটির নিচতলায় অবস্থিত একটি দোকানের ব্যবস্থাপক জানিয়েছেন, গত এপ্রিল থেকেই তিনি ভবনটির কাঠামোয় ফাটল দেখতে পেয়েছিলেন।

সূত্র: বাসস

আরএ

সৌদির রাজধানীতে হুথিদের হামলা, আহত ১১

গাজা নিয়ে নেতানিয়াহুর অবস্থানে ইসরাইল আন্তর্জাতিকভাবে একঘরে হতে পারে: কুশনার

যুক্তরাষ্ট্রের আহ্বানে আইসিসি ছাড়ার প্রক্রিয়া শুরু তাজিকিস্তানের

মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

জেনসেনকে পুনর্বহালে ট্রাম্পের লাভ প্রায় ২০০ কোটি টাকা

ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনা নিহত

জনসংখ্যা বৃদ্ধি ইরানের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি

তীব্র খাদ্যসংকটে বিশ্বের ২৬ কোটি ৬০ লাখ মানুষ: ডব্লিউএফপি

গাজার ৯৯ শতাংশ এলাকায় বিষাক্ত দূষণের জন্য দায়ী ইসরাইল: অক্সফাম

ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়