হোম > বিশ্ব

চিলিতে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

চিলিতে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। চিলি বিশ্ববিদ্যালয়ের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা ৫২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল কালামা শহর থেকে ১২ কিলোমিটার দক্ষিণে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের (প্যাসিফিক রিং অফ ফায়ার) ওপর অবস্থিত হওয়ায় চিলিতে প্রায়শই ভূকম্পন হয়। এর প্রধান কারণ হলো নাজকা এবং দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের মধ্যে চলমান সংঘর্ষ, যা নিয়মিতভাবে দেশজুড়ে বিভিন্ন তীব্রতার কম্পন সৃষ্টি করে।

১৫৭০ সাল থেকে এখন পর্যন্ত চিলিতে প্রায় ১০০টি বড় ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে প্রায় ৩০টির মাত্রা ছিল ৮ বা তার বেশি। জরুরি ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী, গড়ে প্রতি দশকে অন্তত একটি ৮ মাত্রা বা তার বেশি শক্তিশালী ভূমিকম্পের মুখোমুখি হয় দেশটি।

সূত্র: আনাদোলু

আরএ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো