হোম > বিশ্ব

মাদুরোকে যুক্তরাষ্ট্রের আদালতে তোলা হবে সোমবার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। ছবি: বিবিসি।

নিউইয়র্কের ব্রুকলিনের কারাগারে বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সোমবার আদালতে তোলা হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

মাদক ও অস্ত্র চোরাচালান মামলায় তাদেরকে ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করার কথা রয়েছে।

মাদুরো শুরু থেকেই তার বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে আসছেন।

গত শুক্রবার মধ্যরাতে ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করেন মার্কিন সেনারা। এরপর নিউ ইয়র্কে এনে তাদেরকে ব্রুকলিনের বন্দিশিবিরে পাঠানো হয়।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে সতর্ক করে বলেছেন, সঠিক কাজ না করলে তাকে চড়া মূল্য দিতে হবে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করলে রদ্রিগেজের পরিণতি হবে মাদুরোর চেয়েও ভয়াবহ। রোববার মার্কিন ম্যাগাজিন দ্য আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আরএ

ট্রাম্পের মন্তব্যকে ‘বানানো গল্প’ বলে ক্ষোভ ঝাড়লেন মেলোনি

জ্বালানির দাম কমাল পাকিস্তান

লেবাননের প্রতি ইঞ্চি জমি থেকে ইসরাইলকে বিতাড়িত করা হবে: হিজবুল্লাহ

কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প

আমি না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত

গাজায় প্রতিদিন গড়ে একটি শিশুকে হত্যা করছে ইসরাইল: জাতিসংঘ

ভারতের যেকোনো পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান

হরমুজে দুই মাস টোল নেবে না ইরান

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রে পঞ্চম দফায় বৈঠকে বসতে যাচ্ছে লেবানন-ইসরাইল

সুইজারল্যান্ডে যাচ্ছেন আরাগচি ও ট্রাম্পের বিশেষ দূত উইটকফ