হোম > বিশ্ব

কলম্বিয়ায় কোকেন ল্যাবে বিস্ফোরণে নিহত ৯

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকায় একটি কোকেন ল্যাবরেটরিতে বিস্ফোরণে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন। পুলিশ জানায়, শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নারিঞ্জো বিভাগে এ ঘটনা ঘটে।

এলাকাটি কোকেন উৎপাদনের জন্য পরিচিত এবং এখানে আদিবাসী ‘আওয়া’ সম্প্রদায়ের বসবাস। একই সঙ্গে অঞ্চলটিতে বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে।

নিহতরা সাবেক বিদ্রোহী গোষ্ঠী ফার্কের একটি বিচ্ছিন্ন অংশ ‘ন্যাশনাল কো-অর্ডিনেটর বলিভারিয়ান আর্মি’র হয়ে কাজ করতেন।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, মাদক তৈরির সময় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিদ্রোহী গোষ্ঠীটিও এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে বলেছে, গ্যাস সিলিন্ডার ব্যবহারের অসতর্কতার কারণে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ল্যাবে আগুন ধরে যায়।

এই গোষ্ঠীটি ২০১৬ সালে ফার্ক-এর করা ঐতিহাসিক শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছিল। তবে বর্তমানে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বামপন্থী সরকারের সঙ্গে তাদের আলোচনা চলছে।

বিস্ফোরণস্থলটি গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। স্থানীয় চোরাকারবারিরা মেক্সিকোর মাদক চক্রগুলোর সহায়তায় এখানে নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করেছে।

সূত্র: বিএসএস

তরুণদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র নয়াদিল্লি

রোববার ফের যন্তর মন্তরে বিক্ষোভের ঘোষণা ককরোচ পার্টির

ছয় বছর ধরে ভারতের কারাগারে বন্দী, আন্তর্জাতিক মানবাধিকার পুরস্কার পেলেন মুসলিম যুবক

‘আরো মার্কিন রক্ত ও অর্থ ব্যয়ে নিজেকে বাঁচাতে মরিয়া নেতানিয়াহু’

ট্রাম্প-পুতিনের ডিজেল চুক্তিতে ক্ষুব্ধ সুইডেন

শত্রু ড্রোন শিকারে তুরস্কের নতুন প্রযুক্তি ‘গোকাল্প’ উন্মোচন

‘আমার চেয়ে পরিবার বেশি ভুগেছে’, দাদির মৃত্যুর আগের দিন বলেছিলেন অভিজিৎ দীপকে

ভারতে ককরোচ আন্দোলনে দমন-পীড়নের চিত্র বিশ্ব গণমাধ্যমে

দিল্লিতে ধরপাকড় হিটলারের আমলকেও ছাড়িয়ে গেছে: তৃণমূল নেতা

‘প্রধানমন্ত্রী আম্বানি’ স্টারলিংক নিয়ে মুকেশকে খোঁচা ইলন মাস্কের