হোম > বিশ্ব

ইসরাইলি হামলায় ফ্লোটিলার একটি জাহাজ ক্ষতিগ্রস্ত, যোগাযোগ বিচ্ছিন্ন

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি নৌযানে ইসরাইলি বাহিনী জলকামান ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার গভীর রাতে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, বহরের ‘ইউলারা’ নামের নৌযানটিতে জলকামান আঘাত হানে। খবর আল জাজিরার।

সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ প্রকাশ করে ফ্লোটিলা কর্তৃপক্ষ জানায়, হামলার পর ওই নৌযানের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানে থাকা অংশগ্রহণকারী ও অভিযাত্রীদের অবস্থা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

সুমুদ ফ্লোটিলা নামের বহরের আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘এটি মানবতার সেবায় নিয়োজিত নিরস্ত্র মানুষের ওপর অবৈধ আক্রমণ। আমরা সব সরকার ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে আহ্বান জানাই—অংশগ্রহণকারীদের তাৎক্ষণিক নিরাপত্তা ও মুক্তি নিশ্চিত করতে।’

এদিকে ১৩টি নৌযান থামিয়ে দিলেও ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ ত্রাণবাহী অন্য ৩০টি ছোট-বড় জাহাজ ইসরায়েলি বাহিনীর বাধা উপেক্ষা করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে। গাজার উপকূল থেকে মাত্র ৮৫ কিলোমিটার দূরে রয়েছে নৌযানগুলো।

লক্ষ্যস্থল গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে বুধবার রাতে ফ্লোটিলার বহরে বাধা দেয় ইসরাইলি নৌবাহিনী। তাদের অন্তত আটটি নৌযান থামিয়ে দেয়া হয়। সেগুলো হলো—দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সিরিয়াস, আরোরা ও গ্রান্ডি ব্লু। তবে আল জাজিরা ও রয়টার্সের খবরে ১৩টি নৌযান থামিয়ে দেয়ার তথ্য উল্লেখ করা হয়েছে।

নৌযানগুলো থেকে দুই শতাধিক অধিকারকর্মীকে আটক করেন ইসরায়েলি সেনারা। তাদের মধ্যে সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

কে এই আলী লারিজানি?

লেবাননে যুদ্ধ তীব্রতর, প্রাণহানি ও বাস্তুচ্যুতি বাড়ায় জাতিসংঘের উদ্বেগ

ইরানের নেতাদের ‘খুঁজে খুঁজে নির্মূল করা’ অব্যাহত রাখবে ইসরাইল

লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের যা বলছে ইরানি গণমাধ্যম

হরমুজ নিয়ে অন্যান্য দেশ আগ্রহী নয়: ট্রাম্প

তেল অবরোধে অন্ধকারে কিউবা, দখলের হুমকি ট্রাম্পের

প্রতিরক্ষা চুক্তি করছে যুক্তরাজ্য–ইউক্রেন

মধ্যপ্রাচ্যের কিছু রুট জুন পর্যন্ত স্থগিত করেছে ব্রিটিশ এয়ারওয়েজ

ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান ও বাসিজ ফোর্সের প্রধান নিহত, দাবি ইসরাইলের

তেহরানে মার্কিন–ইসরাইলি হামলায় ১৮ দিনে ক্ষতিগ্রস্ত ১২ হাজার ভবন