হোম > বিশ্ব

যে কারণে চীনে তেল রপ্তানি পরিকল্পনা করছে কাজাখস্তান

আতিকুর রহমান নগরী

ক্যাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম, সাধারণত নোভোরোসিস্কের মাধ্যমে বেশিরভাগ তেল রপ্তানি পরিচালনা করে। ছবি: সংগৃহীত।

কাশাগান তেল ক্ষেত্র থেকে ৫০,০০০ মেট্রিক টন অপরিশোধিত ক্রুড তেল চীনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কাজাখস্তান। সম্প্রতি সিপিসি (ক্যাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম)–এর বাল্টিক সাগর টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলার পর এমন সিদ্ধান্তে এসেছে কাজাখস্তানের কর্তৃপক্ষ।

গত মাসের ওই হামলায় সিপিসির একটি গুরুত্বপূর্ণ সিঙ্গেল-পয়েন্ট মুরিং (এসপিএম) ক্ষতিগ্রস্ত হওয়ায় রপ্তানি সক্ষমতা কমে যায়। বিশ্বের মোট অপরিশোধিত তেলের সরবরাহের প্রায় ১ শতাংশ নিশ্চিত করে সিপিসি। সিপিসির এই তেল সরবরাহ কাজের অংশীদারিত্বে কাজাখস্তানের পাশাপাশি রয়েছে রাশিয়া ও মার্কিন যুক্ত রাষ্ট্রের বিভিন্ন কোম্পানি।

রয়টার্সকে দুটি সূত্র থেকে জানানো হয়েছে, ডিসেম্বরেই কাশাগান ক্ষেত্র থেকে প্রথমবারের মতো চীনে ৫০,০০০ মেট্রিক টন ক্রুড তেল পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। কাজাখস্তানের জ্বালানি মন্ত্রণালয় বলেছে, হামলার পরেও রপ্তানি পুরোপুরি বন্ধ হয়নি। তবে পরিস্থিতি সামাল দিতে তেল পুনর্বণ্টনের কাজ জরুরি ভিত্তিতে চলছে।

কাশাগানের বেশিরভাগ তেল সাধারণত সিপিসির মাধ্যমে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দরে যায়। আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এ অবকাঠামোতে হামলার নিন্দা জানিয়েছে কাজাখস্তান ও রাশিয়া। কাশাগান ক্ষেত্রটি সাম্প্রতিক দশকের অন্যতম বৃহৎ আবিষ্কার, যা পরিচালনা করছে এনি, শেল, টোটালএনার্জি, এক্সনমোবিল, কাজমুনেগ্যাজ, ইনপেক্স এবং সিএনপিসি।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ