হোম > বিশ্ব

ইউক্রেনে রাতভর রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ৪

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকায় বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। মস্কোর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে চারজন নিহত এবং আরো ১০ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার।

স্থানীয় সময় রোববার ভোরে কিয়েভ ও এর আশপাশে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তাকাচেঙ্কো বলেছেন, প্রাথমিক অনুসন্ধানে তিনজনের মৃত্যু শনাক্ত করা হয়, পরে আরেকটি লাশ পাওয়া যায়।

তাকাচেঙ্কো টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় লেখেনে, ‘বহুতল আবাসিক ভবনে ড্রোন হামলাসহ ১৫টিরও বেশি স্থান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।’

রোববার সকালেও হামলা অব্যাহত থাকায় কিয়েভের কিছু বাসিন্দা নিরাপত্তার জন্য ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে আশ্রয় নেন।

সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন, রাশিয়া রাতভর শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

তিনি জানান, এতে আবাসিক ভবন ধ্বংস হয়েছে এবং বেসামরিক লোকজন হতাহত হয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেছেন, ইউক্রেনের রাজধানী ব্যাপক আক্রমণের শিকার হয়েছে। নিরাপত্তার জন্য জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর বলেছেন যে রাশিয়ার হামলায় সেখানে কমপক্ষে চারজন আহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ে প্রধান কর্মকর্তা আন্দ্রি ইয়েরমাক বলেন, ‘এই কর্মকাণ্ডের জবাব দেয়া হবে।’ রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নিতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানান তিনি।

আরএ

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প