হোম > বিশ্ব

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নাটকীয় অভিযানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি সতর্ক করে বলেছে, এটি স্পষ্টভাবে ‘আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতি খর্ব করেছে।’

মঙ্গলবার জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, জাতিসংঘ মনে করছে— এই অভিযান আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রশ্নে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, কোনো রাষ্ট্রের অন্য রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে হুমকি দেওয়া কিংবা বলপ্রয়োগ করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড বৈশ্বিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক আইনভিত্তিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এসআর

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ