হোম > বিশ্ব

নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে যথাযথ পদক্ষেপ নেবে ইরান: আরাগচি

আতিকুর রহমান নগরী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে তাদের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে সমপর্যায়ের জবাব দেওয়া হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সাথে টেলিফোন আলাপে একথা বলেন তিনি। খবর বার্তা সংস্থা মেহেরের।

কালাসের সাথে ফোনালাপে আরাগচি বলেন, ‘ই৩-এর স্ন্যাপব্যাক পদক্ষেপ ইরানের প্রতি এই দেশগুলোর প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ আরো বাড়িয়ে তুলবে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান তার জাতীয় অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য তিনটি ইউরোপীয় দেশের এই বেআইনি এবং অযৌক্তিক পদক্ষেপের যথাযথ প্রতিক্রিয়া জানাবে।’

ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া এক চিঠিতে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, ৩০ দিনের মধ্যে যদি পরিষদ তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন না করে, তবে তারা জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে।

এর প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই পদক্ষেপ বেআইনি। বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে তাদের চলমান প্রক্রিয়াকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে।

এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের নীতি বিষয়ক প্রধানের কাছে লেখা একটি চিঠিতে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, নিষেধাজ্ঞা পুনরায় সক্রিয় করার জন্য এই তিনটি দেশের কোনো আইনি এখতিয়ার নেই। রাশিয়া এবং চীন উভয়ই ইরানের অবস্থানকে সমর্থন করছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, অন্য পক্ষগুলো সদিচ্ছা দেখালে ইরান পরমাণু কর্মসূচি নিয়ে ‘ন্যায্য এবং ভারসাম্যপূর্ণ’ আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত।

আরএ

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে