হোম > বিশ্ব

ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৩ জন নিহত

আমার দেশ অনলাইন

ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে অন্তত তিনজন নিহত এবং আহত হয়েছেন আরো পাঁচজন । ভূমিকম্পের পর ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জাপানসহ এই অঞ্চলের বেশ কয়েকটি দেশ সুনামি সতর্কতা জারি করেছে।

স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে মিন্দানাও দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। ভূমিকম্পে ৩৭টি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশির ভাগই বাণিজ্যিক।

প্রথম ভূমিকম্পের পর ১৩৮টি আফটারশক রেকর্ড করা হয়েছে। এই আফটারশকগুলোর মাত্রা ১ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৭ পর্যন্ত।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজির তথ্য অনুযায়ী, মিন্দানাওয়ের ছয়টি এলাকায় সুনামির ঢেউ রেকর্ড করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, ফিলিপাইনের জন্য সুনামি সতর্কতা বহাল রয়েছে।

ভূমকিম্পের পরপরই কোনো অপেক্ষা না করে সবাইকে উঁচু স্থানে চলে যেতে আহ্বান জানান ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কো ।

জাপানের প্রধানমন্ত্রী সানাডে তাকাচিও সাধারণ মানুষকে সুনামি সতর্কতা মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

সূত্র: বিবিসি

আরএ

লন্ডনের হিথ্রোকে পেছনে ফেলে তুরস্কের ইস্তাম্বুল এখন বিশ্বের সেরা বিমানবন্দর

এএফডি প্রার্থী স্পিকার নির্বাচিত, উদ্বিগ্ন জার্মান চ্যান্সেলর মের্জ

দুর্নীতির অভিযোগে মাহিন্দা রাজাপাকসের স্ত্রী গ্রেপ্তার

কৃষ্ণসাগরের নিরাপত্তা নিয়ে এরদোয়ান-পুতিনের ফোনালাপ

দিল্লিতে আবাসিক এলাকায় ফের ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা অনেকে

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আকাশযানে বড় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ

ফ্রান্সে বিক্ষোভে সহস্রাধিক আহত, ক্লাসে যেতে পারছে না ৩০ হাজার শিক্ষার্থী

বৃষ্টির জন্য শুক্রবার আমিরাতে সব মসজিদে ইস্তিসকার নামাজ

ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সাঈদুর রহমান আজমি নদভীর ইন্তেকাল

পেজেশকিয়ানের সঙ্গে ফোনে ইরানের সাহসিকতার প্রশংসা করলেন পুতিন