হোম > বিশ্ব

ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, তেলের বাজারে অস্থিরতা

আমার দেশ অনলাইন

ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সোমবার থেকে এই অবরোধ কার্যকর হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ জারির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, সোমবার থেকে ‘ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও প্রস্থানের চেষ্টা করা সব জাহাজের ওপর’ এই অবরোধ প্রযোজ্য হবে। এতে উপসাগর এবং ওমান উপসাগরসহ ইরানের উপকূলীয় এলাকায় যাতায়াতকারী সব দেশের জাহাজ অন্তর্ভুক্ত থাকবে।

তবে সেন্টকম জানিয়েছে, ‘ইরান ছাড়া অন্য দেশের বন্দরসমূহে যাতায়াতকারী জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা ব্যাহত করা হবে না।’ এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের হুমকির তুলনায় কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। কারণ এর আগে পুরো প্রণালি অবরোধ এবং ইরানকে টোল প্রদানকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার কথা বলেছিলেন তিনি।

মার্কিন অবরোধের হুমকির পর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ২৪ ডলারে দাঁড়ায়। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দামও ৭ শতাংশ বেড়ে ১০২ দশমিক ২৯ ডলারে পৌঁছায়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে হামলা শুরুর পর থেকে বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইরান।

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো