হোম > বিশ্ব

দিল্লি বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটি, ফ্লাইট চলাচলে বিপর্যয়

আতিকুর রহমান নগরী

ছবি: এনডিটিভি

ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিলম্বিত হয়েছে শতাধিক ফ্লাইট। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বিমান কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।

শুক্রবার সকালে এই কারিগরি ত্রুটি দেখা দেয়। ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার খবর জানতে বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

অনাকাঙ্খিত এ অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিশৃঙ্খল পরিস্থিতিতে যাত্রীদের জন্য প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সিস্টেমে প্রযুক্তিগত ত্রুটির কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় দেরি হচ্ছে। ডায়াল (দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড)সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে মিলে দ্রুত সমস্যাটি সমাধানের চেষ্টা চলছে।’

ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ (এএআই) জানিয়েছে, স্বয়ংক্রিয় বার্তা বিনিময় ব্যবস্থা বা অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেম (এএমএসএস)-এ ত্রুটির কারণেই এই ব্যাঘাত ঘটেছে। এই সিস্টেমটি এয়ার ট্রাফিক কন্ট্রোল ডেটা পরিচালনায় সহায়তা করে।

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি ভারতের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর। এখানে প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৫৫০টি ফ্লাইট ওঠানামা করে। গত সপ্তাহজুড়েও বিমানবন্দরটির কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে বলে জানা যায়। ধারণা করা হচ্ছে, জিপিএস স্পুফিং বা ভুয়া স্যাটেলাইট সংকেতের কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছে, ফলে বেশ কয়েকটি ফ্লাইটকে অন্যত্র ঘুরিয়ে নিতে হয়। এতে হঠাৎ করেই আকাশপথে ট্রাফিক জট সৃষ্টি হয়।

আরএ

ইসরাইলের কাছে জরুরি ভিত্তিতে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, কী কথা হলো

ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ: মার্কিন অর্থমন্ত্রী

তেলক্ষেত্র ও বিমানঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির

ইসরাইলে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা

তেহরানে বিমানবন্দরে বড় হামলা, উড়োজাহাজে আগুন

ইসরাইলে টানা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, লক্ষ্য প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা

যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলা নিয়ে জাতিসংঘের ভূমিকার সমালোচনা ইরানের

নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

হরমুজ প্রণালী বন্ধের পরিকল্পনা নেই: ইরান