হোম > বিশ্ব

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে পুতিনের বৈঠক

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইরানের জাতীয় নিরাপত্তাবিষয়ক সর্বোচ্চ পরিষদের প্রধান আলি লারিজানির সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার মস্কোতে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ক্রেমলিন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রেসিডেন্ট পুতিন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানিকে স্বাগত জানিয়েছেন।’

ইরানের মস্কো দূতাবাস সামাজিক মাধ্যমে জানায়, পুতিন ও লারিজানির মধ্যে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এবং ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়’ নিয়ে আলোচনা হয়েছে। তবে আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি জানায়, এই সফরের কথা আগে জানানো হয়নি। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে মস্কো ।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘বিশাল আর্মাডা’ ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি তেহরানকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানানো হয়েছে।

আরএ

জার্মানির বিমানবন্দরে রাশিয়ার ড্রোন হামলার অভিযোগ

মমতার ভাতিজির লাশ উদ্ধার

কলকাতায় নিত্যপণ্যের বাজারে আগুন, উদ্বিগ্ন শুভেন্দু

ককরোচ আন্দোলন ঘিরে দায়ের সব মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

ভারতে ব্যাংকের ভল্টে সাড়ে ৭ কোটি রুপির জাল নোট, বেরিয়ে এলো বড় কেলেঙ্কারি

ইমরান খানের মুক্তি এখন আন্তর্জাতিক ইস্যু, কারাবন্দি রেখে বেকায়দায় সরকার

দক্ষিণ এশিয়ায় যে কৌশলে প্রভাব বাড়াচ্ছে চীন

মার্কিন শিক্ষার্থীদের কাছে ইসরাইল গণহত্যায় যুক্ত নেতিবাচক ব্র্যান্ড

‘ইরানের কৌশলগত ক্ষেপণাস্ত্র মজুদের ৯০ শতাংশেরও বেশি অক্ষত’

যুদ্ধ, অর্থনীতি ও কূটনীতির প্রধান ক্ষেত্র এখন হরমুজ