হোম > বিশ্ব

ফ্লোটিলা আটক ‘বেআইনী’ জানিয়ে অ্যামনেস্টির নিন্দা

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

গাজামুখী ত্রাণবাহী নৌযান আটক ও তাতে থাকা কর্মীদের গ্রেফতারকে ‘বেআইনী’ ঘোষণা করে কঠোর নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলছে, এটি মূলত গাজার সঙ্গে সংহতি প্রকাশের কর্মসূচিকে শাস্তি দেওয়ার অপচেষ্টা। অ্যামনেস্টি আগেই বলেছে, ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে।

বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড এক বিবৃতিতে বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজগুলোতে জোরপূর্বক হামলা চালিয়ে কর্মীদের আটক করা হলো এক প্রকাশ্য আক্রমণ। অথচ তারা সম্পূর্ণ শান্তিপূর্ণ মানবিক মিশনে অংশ নিচ্ছিলেন।

তিনি আরো বলেন, ইসরাইলি কর্মকর্তারা ফ্লোটিলা ও অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে হুমকি ও উসকানি দিয়ে আসছিলেন। এমনকি একাধিক নৌযান ধ্বংস করারও চেষ্টা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এই দখল।

ক্যালামার্ড বলেন, ইসরাইল যখন গাজায় গণহত্যা চালাচ্ছে—ক্ষুধা ও দুর্ভিক্ষ চাপিয়ে দিচ্ছে, তখন জরুরি ত্রাণ আটকে দিয়ে তারা আবারও দেখাল, আন্তর্জাতিক আদালতের বাধ্যতামূলক নির্দেশনা ও নিজেদের দখলদার শক্তি হিসেবে আইনি দায়িত্বের প্রতি তাদের সম্পূর্ণ অমান্যতা রয়েছে। গাজার মানুষের পর্যাপ্ত খাদ্য ও জীবনরক্ষাকারী সহায়তার অধিকার ইসরাইল ছিনিয়ে নিচ্ছে।

এদিকে ইসরাইল জানিয়েছে, গাজাগামী ত্রাণবাহী ৪৪টি জাহাজের মধ্যে একটি জাহাজ ছাড়া সবগুলোকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, গাজা উপত্যকার দিকে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা চালিয়েছে ইসরাইলি নৌবাহিনী। অন্তত ৪৪৩ জন কর্মীকে আটক করা হয়েছে।

তেহরানে মার্কিন–ইসরাইলি হামলায় ১৮ দিনে ক্ষতিগ্রস্ত ১২ হাজার ভবন

ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধানকে লক্ষ্য করে হামলার দাবি ইসরাইলের

ইরানে ১০ বিদেশি গুপ্তচর গ্রেপ্তার

ইরানের বাসিজ ফোর্সের প্রধান সোলাইমানি নিহত

চীন সফর নিয়ে বিলম্বের কারণ জানালেন ট্রাম্প

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২৩

রাশিয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি

মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

যুদ্ধ শুরুর পর ৩৫৩০ ইসরাইলি আহত

আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে পাকিস্তানি নিহত