হোম > বিশ্ব

৩ দেশের সঙ্গে সামরিক চুক্তি বাতিল করল রাশিয়া

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

কানাডা, ফ্রান্স ও পর্তুগালের সঙ্গে তিনটি সামরিক সহযোগিতা চুক্তি বাতিল করেছে রাশিয়া। এ বিষয়ে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের স্বাক্ষরিত একটি ডিক্রি শনিবার সরকারের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

ডিক্রিতে জানানো হয়, ‘সামরিক সফর সংক্রান্ত ১৯৮৯ সালের ২০ নভেম্বর মস্কোতে সই করা সোভিয়েত ইউনিয়ন সরকার ও কানাডা সরকারের মধ্যকার চুক্তি; ১৯৯৪ সালের ৪ ফেব্রুয়ারি মস্কোতে সই করা রুশ ফেডারেশন ও ফ্রান্স সরকারের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি; এবং ২০০০ সালের ৪ আগস্ট মস্কোতে সই করা রুশ ফেডারেশন ও পর্তুগাল সরকারের সামরিক সহযোগিতা চুক্তির এই তিনটি সমঝোতার কার্যকারিতা শনিবার থেকে বাতিল ঘোষণা করা হলো।’

সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে কানাডা, ফ্রান্স ও পর্তুগাল সরকারকে জানানোর জন্য রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই চুক্তিগুলো প্রাসঙ্গিকতা হারিয়েছে। যদিও ডিক্রিতে এই সিদ্ধান্তের রাজনৈতিক উদ্দেশ্য সরাসরি উল্লেখ করা হয়নি। মস্কো এই পদক্ষেপকে প্রশাসনিক ও কৌশলগত হালনাগাদ হিসেবে বর্ণনা করেছে।

চলতি বছরের শুরুর দিকে জার্মানির সঙ্গেও একই ধরনের সামরিক-প্রযুক্তিগত চুক্তি বাতিল করে রাশিয়া।

ইসরাইলে টানা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, লক্ষ্য প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা

যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলা নিয়ে জাতিসংঘের ভূমিকার সমালোচনা ইরানের

নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

হরমুজ প্রণালী বন্ধের পরিকল্পনা নেই: ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি ধর্মীয় নেতার

বিপদ সংকেত পাঠানো ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিককেকে আশ্রয় দিল ভারত

ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানে তাৎক্ষণিক হামলার পরিকল্পনা নেই, তবে স্থল অভিযান হলে যোগ দেবে কুর্দি বিদ্রোহীরা

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

মধ্যপ্রাচ্য থেকে আরো সেনা প্রত্যাহার জার্মানির